Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছোটনদী সেজে উঠল মেসি-রোনাল্ডো-নেমারের কাটআউটে, মুগ্ধ ফিফা

টুইট করে ফিফা, ধন্যবাদ মুখ্যমন্ত্রী বিজয়নের

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু হতে বাকি আর মাত্র ১২ দিন। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। চারিদিকে যেন একটা যুদ্ধ-যুদ্ধ ভাব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রঙ-বেরঙের ছবি। সেই সব ছবির মধ্যেও যেন শুরু হয়েছে এ অদৃ্শ্য যুদ্ধ – কে সেরা। আজ, মঙ্গলবার তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা শুধু এই দেশের ফুটবলপ্রেমীদের মন জয় করেনি। ছবি হৃদয় জয় করে নিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের।

এই ছবি কেরলের কোঝিকোড়ের। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, ছোট একটি নদীর পাড় ঘেষে তিন ফুটবলার নেমার-মেসি-রোনাল্ডোর কাটআউট। সেই ছবি প্রথমে রিটুইট করে ফিফা, পরে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়ন। বিজয়ন লেখেন, কেরল এবং কেরলের বাসিন্দাদের ফুটবলের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিতে সেই আবেগ ধরা পড়ছে। ফিফাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ওই ছবি পোস্ট করে কেরলের ফুটবলপাগল মানুষগুলোর আবেগকে স্বীকৃতি দিলেন।

যদিও প্রথম দিকে এই কাটাউট নিয়ে আপত্তি জানান এক আইনজীবী। তাঁর যুক্তি, এভাবে নদীতে কাউটআউট বসিয়ে স্রোতের স্বাভাবিক গতি রোধ করা হচ্ছে, যা পরিবেশের পক্ষে ক্ষতিকারক। আইনজীবী স্থানীয় পুরসভার দ্বারস্থ হলে পুরসভা খারিজ করে দেয়। চাইছে, বিশ্বের অন্যান্য প্রান্তের মতো কেরলের ফুটবলভক্তেরা ফুটবলের বিশ্বযুদ্ধে তাদের মতো করে সামিল হোক। 

আরও পডুন FIFA CUP 2022: কাতারে সমকামীর শাস্তি মৃত্যু, বিশ্বকাপ বয়কটের ডাক

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের