দিঘায় দুই পর্যটক গ্রুপের মধ্যে সংঘর্ষে মৃত এক

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: দিঘাতে পশ্চিম মেদিনীপুর থেকে আসা দুই পর্যটক গ্রুপের মধ্যে বচসা। বচসা পরিণত হয় মারপিটে। ঘটনায় একজনের মৃত্যু। গ্রেফতার ১। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে , দিঘা সমুদ্র সৈকতে পর্যটকদের মধ্যে এই ধরনের অবাঞ্চিত ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রতিদিনই নজরদারি চালায় পুলিশ। শুধু তাই নয়, মদ্যপ অবস্থায় কোথাও গোলমাল হতে দেখলে তৎক্ষণাৎ সেখানে হস্তক্ষেপ করে দিঘা থানার প্রশাসন। গ্রেফতার ১। ১৩ জুন পশ্চিম মেদিনীপুর(West Medinipur) এর স্বয়ং থেকে বাসে করে দিঘা বেড়াতে আসে ৫০ জনের একটি গ্রুপ। সমুদ্রে স্নান করতে যাওয়ার সময় নিজেদের মধ্যে মারপিট এ জড়িয়ে পড়েন কয়েকজন।ঘটনায় গ্রুপের একজন গৌতম দাস অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন ১৭ জুন তিনি মারা যান।

পরিবারের তরফে ০৭/০৮/২২ তারিখে সবং থানায় ওই গ্রপের ৫ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়।সবং থানার পক্ষ থেকে কেসের ঘটনাস্থল দীঘা বলে দীঘা থানায়(Digha Police Station) কেসটি স্থানান্তরিত করা হয়। দীঘা থানার পুলিশ তদন্ত নেমে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সবং থেকে এক অভিযুক্ত স্বপন দত্তকে গ্রেপ্তার করে।

আজ বুধবার তাকে কাঁথি(Kathi) মহকুমা আদালতে তোলা হয়। দীঘা থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে খবর।ধৃতকে পুলিশে হেফাজতে নেওয়ার পর অফিসাররা তাকে জেরা করে সেই রাতে কিভাবে বসা শুরু হয়েছিল এবং পরবর্তীকালে কিভাবে মারপিট হয়েছিল সেই বয়ান রেকর্ড করবে। শুধু তাই নয় ওই সময় ঘটনাস্থলে কারা ছিলেন তাদের নামও নথিভুক্ত হবে ওই বয়ানে।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে , দিঘা সমুদ্র সৈকতে(Sea Beach) পর্যটকদের মধ্যে এই ধরনের অবাঞ্চিত ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রতিদিনই নজরদারি চালায় পুলিশ। শুধু তাই নয়, মদ্যপ অবস্থায় কোথাও গোলমাল হতে দেখলে তৎক্ষণাৎ সেখানে হস্তক্ষেপ করে দিঘা থানার প্রশাসন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের