শেষমেশ বাতিল করা হল কমেডিয়ান বীর দাসের ব্যাঙ্গালুরুর শো

অনিবার্য পরিস্থিতির কারণে, বীর দাসের স্ট্যান্ড-আপ কমেডি শো বাতিল করা হয়েছে, যা ১১ নভেম্বর, ২০২২-এ চৌদাইয়া মেমোরিয়াল হলে নির্ধারিত ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় প্রতিদিনই বলিউডের এক একটা অভিনেতা বিভিন্ন কারণে আইনী কোপের মুখে পড়ছেন। গত সোমবারই আইনী ঝামেলায় জড়িয়ে ছিলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা বীর দাস (vir das)। তাঁর বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ। আজ অর্থাৎ ১০ নভেম্বর ব্যাঙ্গালুরুতে তাঁর শো করার কথা ছিল, কিন্তু সোমবার হিন্দু জনজাগৃতি সমিতি কৌতুক অভিনেতার বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে অভিযোগ এনে শো বাতিল করে দেওয়ার জন্যে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলেন।

বীরের বিরুদ্ধে প্রান্তিক গ্রুপ শহরের ভ্যালিকাবল থানায় অভিযোগ দায়ের করে লিখেছেন, “এমন একজন বিতর্কিত ব্যক্তিকে ব্যাঙ্গালুরুর মতো সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকায় এমন একটি অনুষ্ঠান করার অনুমতি কি করে দিয়েছেন পুলিশ। যেখানে ইতিমধ্যেই কর্ণাটক সাম্প্রদায়িক ঘটনার কারণে অনেক আইন-শৃঙ্খলা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তখন আর পুনরায় এই ঘটনা ঘটতে পারে না। আমরা অবিলম্বে এই কর্মসূচি বাতিলের দাবি জানাচ্ছি।”

এমনকী এই গোষ্ঠী গত বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি শোতে বীরের বিতর্কিত ‘দুটি ভারতীয়’ ব্যঙ্গের কথাও উল্লেখ করেছেন।” অবশেষে তাঁদের অভিযোগকে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুতে স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাসের শো বাতিল করা হল। হিন্দু ডানপন্থী সংগঠনগুলির প্রতিবাদের কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে তাঁর শো।

প্রাপ্ত তথ্য অনুসারে, অনুষ্ঠানটি মল্লেশ্বরামের চৌদাইয়া মেমোরিয়াল হলে বিকেল 5.30 টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইভেন্টের আয়োজক YOSN ইনোভেশন এক বিবৃতিতে জানিয়েছে যে, শেষমেষ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। তাঁরা চিঠিতে লিখেছেন, অনিবার্য পরিস্থিতির কারণে, বীর দাসের স্ট্যান্ড-আপ কমেডি শো বাতিল করা হয়েছে, যা ১১ নভেম্বর, ২০২২-এ চৌদাইয়া মেমোরিয়াল হলে নির্ধারিত ছিল।

অনুষ্ঠান বাতিলকে স্বাগত জানিয়ে হিন্দু জনজাগৃতি সমিতির মুখপাত্র মোহন গৌড়া বলেছেন, কৌতুক অভিনেতা ভারত, এর নারী এবং হিন্দু ধর্মকে অপমান করেছেন। গৌড় এক বিবৃতিতে বলেন, “আমরা এই অনুষ্ঠানের বিরুদ্ধে ভ্যালিকাওয়াল থানায় অভিযোগ জানিয়েছিলাম। হিন্দু সংগঠনগুলির আন্দোলনের কারণেই শেষমেশ শোটি বাতিল করা হয়েছে। যেখানেই এই ধরনের কমেডিয়ানরা অনুষ্ঠান করতে যাবেন, হিন্দু ধর্মের অবমাননা করবেন, তাঁদের বয়কট করা হবে।”

প্রসঙ্গত, বীর বছরের বিভিন্ন সময়ে দেশ-বিদেশের নানা জায়গায় শো করে থাকেন। গতবছর তিনি ওয়াশিংটন ডিসি-র একটি শোতে গিয়ে, ভারতীয় মহিলাদের বিরুদ্ধে, আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতের বিরুদ্ধে একাধিক অবমাননাকর বক্তব্য রেখেছিলেন। সঙ্গে বহুবার তিনি জাতিকে হেয় করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ভারতে, আমরা দিনে মহিলাদের পূজা করি এবং রাতে তাঁদের ধর্ষণ করি।’ এদিকে তাঁর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের আইন জারি করেও এক প্রযোজক কিছুদিন আগেই আর একটি মামলা ঠুকেছেন।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ