ইউটিউব থেকে টিপস, নিট পরীক্ষায় সফল বিড়ি শ্রমিকের মেয়ে

রাজ্যস্তরে ব়্য়াঙ্কিং ৭০৩

Share:

নিজস্ব প্রতিনিধি, নিজামাবাদ: বাবা পেশায় সামান্য বিড়ি শ্রমিক ছিলেন। ছয় বছর বয়সে বাবার মৃত্যু হওয়ায় পরিবার রীতিমতো আর্থিক সঙ্কটের মুখে পড়ে। রোজগার করতে মাকে মাঠে নামতে হয়েছিল মায়ের রোজগারে চলে সংসার। ছোট থেকে দারিদ্রের সঙ্গে লডা়ই শুরু হয় ছয় বছরের মেয়ের। ছোট থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। প্রতিকূল পরিবেশের মুখে দাঁড়িয়েও নিজের স্বপ্ন থেকে একবারের জন্য সরে সে সরে আসেনি। কাকার থেকে জোগাড় করে একটি মোবাইল ফোন। সেই ফোনে ইউটিউবের সাহায্যে ডাক্তারি পরীক্ষার টিপস নিতে শুরু করে। ডাক্তারি পরীক্ষায় বসে প্রথমবার ২০২০ তে। ভাল ফল না হওয়ায় দ্বিতীয়বার। দ্বিতীয়বারের পরীক্ষায় সে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়। সর্বভারতীয়স্তরে তাঁর ব়্যাঙ্কিং ৪০, ৯৫৮। রাজ্যস্তরে ৭০৩।

পাঠকের সঙ্গে এই পরীক্ষার্থীর পরিচয় করিয়ে দেওয়া যাক। সফল পরীক্ষার্থীর নাম হারিকা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে হারিকা জানিয়েছেন, ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। বাবা ছিলেন বিড়ি শ্রমিক। বাবার রোজগার থেকে সংসার চলত। তাঁর আয় থেকে পড়াশোনার খরচ। বাবার মৃত্যুর পর বেশ সমস্যায় পড়েছিলাম। মায়ের রোজগার দিয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি সেই রোজগারের থেকে পড়াশোনার জন্য খরচ করতাম। পরে কাকার থেকে একটি মোবাইল জোগাড় করি। সেই মোবাইলে ইউটিউব থেকে ডাক্তারি পরীক্ষার জন্য টিপস নিয়ে পরীক্ষায় বসি। প্রথমবার সফল হতে পারিনি। দ্বিতীয়বারের পরীক্ষায় সফল হই। এই কাহিনি যে বাকিদের অনুপ্রেরণা দেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

আরও পডুন  চোঁ চোঁ করে দেশি মদ খেয়ে বেঘোর ঘুমে হাতির পাল

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়