দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দিল কেরল সরকার

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: রাজভবন-রাজ্য সরকারের মধ্যে চরম সঙ্ঘাতের মধ্যেই কলামণ্ডলম বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে সরিয়ে দিল কেরলের সিপিএম সরকার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আচার্যের পদ থেকে রাজ্যপালের অপসারণ নিয়ে কেরল সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘পদকে ব্যবহার করে যাতে নোংরা রাজনীতি করতে না পারেন রাজ্যপাল, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ রাজভবন থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

পশ্চিমবঙ্গের মতো কেরলেও গত কয়েক মাস ধরে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্ঘাত চরমসীমায় পৌঁছেছে। বিভিন্ন ইস্যুতে যেমন সিপিএম সরকারের বিরুদ্ধে সমালোচনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন রাজ্যপাল, তেমনই কেন্দ্রের ‘এজেন্ট’ আখ্যা দিয়ে আরিফ মহম্মদ খানকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে সরাতে উদ্যোগী হয়েছে বিজয়ন প্রশাসন। প্রয়োজনে এ বিষয়ে বিধানসভায় বিশেষ প্রস্তাব আনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেরলের সিপিএম সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী এদিন সংবাদমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের আচার্য পদে একজন শিক্ষাবিদ কিংবা সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত এমন কারও বসা উচিত। যার সঙ্গে শিক্ষার কোনও সম্পর্ক নেই, সেই রাজ্যপাল শুধুমাত্র পদাধিকার বলে আচার্য হবেন, এটা মানা যায় না। কেননা, উনি বিজেপির এজেন্ট হিসেবে শিক্ষায় গৈরিকীকরণের ষড়যন্ত্র চালাচ্ছেন। সেই ষড়যন্ত্র ভেস্তে দিতেই বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নীতি পরিবর্তন করে রাজ্য সরকারের পরিচালিত কলামণ্ডলম বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে আরিফ মহম্মদ খানকে সরানো হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ