পদক নেওয়ার মঞ্চেই হিজাব খুলে প্রতিবাদ জানালেন ইরানি তীরন্দাজি

গত ১৬ সেপ্টেম্বর হিজাব না পরার অপরাধে কুর্দিশ তরুণী মাহশা আমিনিকে হেফাজতেই পিটিয়ে মেরেছিল তেহরান পুলিশ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সরকারের লাগাতার দমনপীড়নেও থামানো যাচ্ছে না ইরানের হিজাব বিরোধী আন্দোলনকারীদের। এবার দেশের রাজধানী তেহরানে পুরস্কার প্রদান মঞ্চে উঠে এক টানে নিজের হিজাব খুলে ফেলে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানালেন দেশের নামী অ্যাথলিট তথা তীরন্দাজি পারমিদা ঘাসেমি। আর তাঁর ওই দুঃসাহসিক প্রতিবাদের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি ইরানের নামী ক্রীড়াবিদ।

গত ১৬ সেপ্টেম্বর হিজাব না পরার অপরাধে কুর্দিশ তরুণী মাহশা আমিনিকে হেফাজতেই পিটিয়ে মেরেছিল তেহরান পুলিশ। আর পুলিশ হেফাজতে আমিনির মৃত্যুর পরেই বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে গোটা ইরানজুড়ে। পথে এমে বিক্ষোভ দেখাচ্ছেন সমাজকর্মী থেকে শুরু করে সাধারণ মহিলারা। প্রকাশ্যেই হিজাব খুলে আয়াতুল্লা আলি খামেইনির প্রশাসনকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জানাচ্ছেন। তাঁদের দাবি, নারীকে স্বাধীন ভাবে বাঁচার এবং পোশাক পরার অধিকার দিতে হবে। নিরাপত্তা বাহিনীর গুলিতে এখনও পর্যন্ত শতাধিক বিক্ষোভকারী প্রাণ হারালেও প্রতিবাদের আগুন থামছে না। সবচেয়ে বিস্ময়ের হল, ইসলামিক দেশটির নামী ক্রীড়াবিদরাও সরকার বিরোধী আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় অংশ নেওয়া ইরানের ওয়াটারপোলো দলের সদস্যরা জাতীয় সঙ্গীতেও গলা মেলাননি।

প্রশাসনের কড়া নির্দেশকে উপেক্ষা করে যেভাবে হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন করে চলেছেন নামী ক্রীড়াবিদরা, তাতে যথেষ্টই অস্বস্তি পড়েছে ইরানের আয়াতুল্লা খামেইনির সরকার। তবে ক্রীড়াবিদদের প্রতিবাদকে গুরুত্বই দিতে চাননি ইরানের উপ ক্রীড়ামন্ত্রী মরিয়াম কাজেমিপৌড়। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘কিছু মহিলা ক্রীড়াবিদ দেশের ইসলামি নিয়ম-কানুনকে প্রথমে ভাঙছেন। পরে ইজেদের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছেন।’  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক