আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাদিও মানে-কে রেখেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা সেনেগালের

আন্তর্জাতিক ডেস্ক: চোট পাওয়া সাদিও মানে-কে রেখেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করলেন সেনেগাল কোচ আলিউ চিসে। শুক্রবার সেনেগালের রাজধানী ডাকারে এক সাংবাদিক সম্মেলনে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের তালিকা ঘোষণা করেন তিনি। চোট পাওয়া সাদিও মানেকে দলে রাখার ঝুঁকি নেওয়া কেন হল জানতে চাওয়া হলে চিসে বলেন, ‘ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে মানে-র চোট সম্পর্কে খোঁজ-খবর নিতে একজন চিকি‍ৎসককে জার্মানি পাঠানো হয়েছিল। তিনি জানিয়েছেন, মানের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে এক সপ্তাহ বাদে ফের এমআরআই করা হবে। তার পরেই মানে-কে খেলানো হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সেনেগালের অন্যতম তারকা ফুটবলার হলেন সাদিও মানে। পেনাল্টি থেকে তাঁর করা গোলেই যেমন আফ্রিকান নেশন কাপ জিতেছিল সেনেগাল, তেমনই বিস্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। চলতি সপ্তাহেই বায়ার্ন মিউনিখের হয়ে ইয়েরডার ব্রেমেনের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ৩০ বছর বয়সী ফুটবলারটি। যার ফলে শালকের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। মানের চোটের খবর ছড়াতেই সেনাগালের মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে দেশের অন্যতম ভরসাযোগ্য ফুটবলারের উপরে আস্থা রেখেছেন কোচ আলিউ চিসে।

বিশ্বকাপের জন্য ঘোষিত সেনেগালের চূড়ান্ত একাদশে কারা ঠাঁই পেলেন, এক নজরে দেখে নেওয়া যাক-

গোলরক্ষক: এডোয়ার্ড মেন্ডি, সেনি ডিয়েং, আলফ্রেড গোমিস।

রক্ষণ: ইউসুফ সাবালি, কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, পাপে আবৌ সিসে, ফর্মোজ মেন্ডি, ফোডে ব্যালো-টোরে এবং ইসমাইল জ্যাকবস।

মাঝমাঠ: ইদ্রিসা গুয়ে, চেইখৌ কাউয়েতে, নামপালিস মেন্ডি, পেপে গুয়ে, পেপ সর, মোস্তাফা নাম, মামাদু লোম, ক্রেপিন দিয়াত্তা।

আক্রমণ: সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা ডিয়েং, বোলায়ে দিয়া, ফামারা দিদিও, নিকোলাস জ্যাকসন এবং ইলিমান এনডিয়ায়ে।

 

Published by:

Share Link:

More Releted News:

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ