দল ঘোষণা স্পেনের, ঠাঁই হল না বিশ্বকাপজয়ী সার্জিও রামোসের

দলে নেওয়া হয়নি লিভারপুলের হয়ে চলতি মরসুমে দুর্দান্ত ছন্দে থাকা  থিয়েগো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাঝে আর মাত্র নয়দিন। তার পরেই শুরু হচ্ছে ফুটবলের মহাযুদ্ধ। কাতার বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলি। শুক্রবার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। আর সেই স্কোয়াডে বিশ্বকাপজয়ী ডিফেন্ডার সার্জিও রামোসকে ঠাঁই দেননি স্প্যানিশ কোচ লুইস এনরিকে। দলে নেওয়া হয়নি লিভারপুলের হয়ে চলতি মরসুমে দুর্দান্ত ছন্দে থাকা  থিয়েগো। তবে দলে রাখা হয়েছে বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি-কে।

২০১০ সালে বিশ্বকাপ জয়ী স্পেন দলের অন্যতম সদস্য ছিলেন সার্জিও রামোস। দলের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ডিফেন্ডার হিসেবে দারুণ দায়িত্ব পালন করেছিলেন। এখনও পর্যন্ত দেশের হয়ে ১৮০টি ম্যাচ খেলেছেন পিএসজির ফুটবলারটি। অফ ফর্মে থাকার জন্যই তাঁকে দল থেকে বাদ দিয়েছেন কোচ লুইস এনরিকে। আর লিভারপুল তারকা থিয়েগোকেও বাদ দেওয়া হয়েছে। ২০২০ সালের পর থেকে অবশ্য দলে ঠাঁই হয়নি তাঁর।

কাতার বিশ্বকাপের জন্য ঘোষিত স্প্যানিশ স্কোয়াডে কারা জায়গা পেলেন জেনে নেওয়া যাক-

গোলরক্ষক: উনাই সিমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া

ডিফেন্ডার: চেজার আজপিলিকুয়েটা, দানি কারভাহাল, এরিক গার্সিয়া, হুগো গুইলামন, পাউ টরেস, আইমেরিক লাপোর্তে, জর্ডি আলবা, হোসে গায়া

মিডফিল্ডার: সার্জিও বুসকেতস, রদ্রি, গাভি, কার্লোস সোলার, মার্কোস লোরেন্তে, পেদ্রি, কোকে

ফরোয়ার্ড: ফেরান তরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো অ্যাসেনসিও, পাবলো সারাবিয়া, দানি ওলমো, আনসু ফাতি

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

চাঁদা চুরি কাণ্ডে রামমন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর