রাজ্যে মৃত্যুশূন্য দিনে করোনাভাইরাসে সংক্রমিত ২৪ জন

নমুনা পরীক্ষায় সংক্রমণের হার এক ধাক্কায় বেড়ে হয়েছে শূন্য দশমিক ৪২ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার এক ধাক্কায় বেড়ে হয়েছে শূন্য দশমিক ৪২ শতাংশে। তবে একই সময়ে করোনার ছোবলে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মত প্রাণঘাতী ভাইরাসে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়েননি। অ্যাকটিভ কেসের সংখ্যাও আগের দিনের চেয়ে কমেছে।

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে আরও ৫ হাজার ৭০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪২ শতাংশে। নতুন করে আরও ২৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ১৮ হাজার ৩০০ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ৫৩০ জনেই রয়েছে।’

দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও অ্যাকটিভ কেস স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৮ জন। এ নিয়ে রাজ্যে করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৯৬ হাজার ৪৯৩ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৭ শতাংশেই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭৭ জনে। তবে হাসপাতালে চিকি‍ৎসাধীন রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সন্ধে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন।’

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর