Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলায় ব্রাত্য, বীরভূমে স্বাগত, নজরে আয়ুষ্মান ভারত

মোদি সরকারের চালু করা আয়ুষ্মান ভারত প্রকল্পের ব্রাত্য দশা কী এবার ঘুচতে চলেছে বাংলার বুকে? প্রশ্ন তুলে দিল বীরভূমের এই ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কানাঘোঁষায় শোনা যায়, কেষ্ট নাকি শুধু দলই নয়, জেলার প্রশাসনটাকেও চালাতেন। অন্তত বিরোধীরা প্রকাশ্যে সেই অভিযোগ বার বার তুলেছে। নানান সময়ে মুখ্যমন্ত্রী থেকে তৃণমূলের নেতারাও এমন মন্তব্য করেছেন যাতে এই জল্পনা আরও শক্ত হয়েছে। কিন্তু সেই কেষ্ট(Anubrata Mondol) জেলে যেতেই কী এবার পরিবর্তনের ইঙ্গিত তাঁরই জেলা বীরভূমের(Birbhum) বুকে? প্রশ্নটা উঠে গেল জেলা স্বাস্থ্য দফতরের এক নোটিসের জেরে। যে নোটিসে জেলার বেসরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত(Ayushman Bharat) প্রকল্পের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের নাম নথিভুক্ত করতে হবে। সেই নথিভুক্তিকরণের জন্য আগামী সোমবার একটি প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়েছে। সেখানে ওইসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যেন উপস্থিত থাকেন। ওই প্রশিক্ষণ শিবিরের নাম দেওয়া হয়েছে, ‘হ্যান্ডস অন ট্রেনিং ফর আয়ুষ্মান ভারত- হেলথ ফেসিলিটি রেজিস্টার’।

আরও পড়ুন আগামী সপ্তাহ থেকেই দেড় মাসের জন্য বন্ধ হবে সাঁতরাগাছি সেতু

আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিরোধ কিছু নতুন ঘটনা নয়। বাংলার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যে স্বাস্থ্যসাথী(Sasthasathi) প্রকল্প চালু করেছেন কার্যত তার ধাঁচেই মোদি সরকার(Modi Government) পরবর্তীকালে চালু করেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। বাংলার সরকার এখনও পর্যন্ত এই প্রকল্পে যোগ না দেওয়ায় সেই প্রকল্প এই রাজ্যে বাস্তবায়িত হয়নি। যদিও রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল এই প্রকল্প বাংলার বুকে চালুর জন্য তাঁরা কোনও বাধা দেবেন না। কিন্তু নিয়মানুসারে এই প্রকল্পের ৬০ শতাংশ অর্থ কেন্দ্র সরকার বহণ করলেও বাকি ৪০ শতাংশ অর্থ রাজ্য সরকারকে বহণ করতে হবে। তাই রাজ্য সরকার প্রকল্পে যোগদান না করায় এই প্রকল্প বাংলার বুকে আজও চালু হয়নি। কিন্তু এখন প্রশ্ন উঠে গিয়েছে সেই প্রকল্পে রাজ্য সরকার এবার যোগদান করবে কিনা তা নিয়েই। কেননা বীরভূমের বুকে জেলা স্বাস্থ্য দফতর যে নোটিস দিয়েছে তার ইঙ্গিত কার্যত আয়ুষ্মান ভারত চালু হওয়ারই। তাই প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী তাহলে এবার বাংলার বুকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার পথে হাঁটা দিল?

আরও পড়ুন দিঘায় এবার জলের নীচে পার্ক গড়বে মমতার সরকার

এই বিষয়ে জল্পনা আরও ডানা মেলেছে নোটিসে বীরভূমের জেলা ছাড়াও রাজ্যের অনান্য জেলার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকেও এই প্রশিক্ষণ শিবিরে যোগদান করতে বলায়। মূলত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকেই এই নির্দেশিকার আওতায় আনা হয়েছে। তবে কাউকে বাধ্যতামূলক ভাবে তা করতে বলা হয়নি। আর এই ঘটনার জেরেই এবার প্রশ্ন উঠছে কেষ্ট জেলে যেতেই কী এবার নরম হচ্ছে তৃণমূল নেতৃত্ব? নাকি কেষ্টকে জেল থেকে বার করতে কেন্দ্রের প্রকল্পের জন্য দরজা খুলে দিচ্ছে? যদিও কোনও কোনও মহলের দাবি, স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচের বহর যেভাবে বেড়ে যাচ্ছে আর নানা কারণে রাজ্য সরকার যেভাবে আর্থিক টানাটানির মধ্যে দিয়ে যাচ্ছে তার জেরে নিজেদের ওপর থেকে ভার লাঘব করতেই নবান্ন কিছুটা ঘুরপথে কেন্দ্রের প্রকল্পের জন্য দরজা খুলে দিচ্ছে।

আরও পড়ুন ‘গোলাপসুন্দরী’ সেজে সমালোচনায় বিদ্ধ প্রধান শিক্ষক

যদিও এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, ‘আয়ুষ্মাণ ভারত প্রকল্প নিয়ে অবস্থানে কোন‌ও বদল হয়নি রাজ্যের। ডিজিটাল হেলথ মিশন প্রকল্পে রাজ্যের বেসরকারি নার্সিংহোমগুলির নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। এর সঙ্গে আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের কোন‌ও সম্পর্ক নেই। দ্রুত সংশোধনী এনে নতুন নির্দেশিকা জারি করা হবে।’ স্বাস্থ্যসচিব এ কথা বললেও স্বাস্থ্য দফতরের অন্দরের খবর, আয়ুষ্মান ভারত বিমা প্রকল্প নিয়ে বিরোধ থাকলেও আয়ুষ্মান ভারতের অন্তর্গত পরিকাঠামো নির্মাণ বা হেলথ ফেসিলিটিগুলির নাম নথিভুক্তকরণের মাধ্যমে কেন্দ্রীয় অনুদানে না নেই রাজ্যের। ডিজিটাল হেলথ মিশন‌ও এখন ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের‌ই একটি ভাগ।

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর