দিঘায় মৎস্যজীবীদের জালে বিশালাকার বিরল মাছ, তুঙ্গে উৎসাহ

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর দিঘা মোহনাতে উদ্ধার হয়েছিল বিশালাকার তেলিয়াভোলা মাছ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৎস্যজীবীদের জালে উঠল বিশালাকার বিরল মাছ (FISH)। সামুদ্রিক এই মাছটি পাওয়া গিয়েছে দিঘায়। আর তা দেখতেই উৎসাহ তুঙ্গে। স্থানীয় ভাষায় এই মাছের নাম চিরুনি ফাল। ওজন প্রায় সাড়ে পাঁচশো কিলোগ্রাম।

জানা গিয়েছে, বিরল প্রজাতির এই মাছ থাকে গভীর সমুদ্রে। এর পাখনা থেকে তৈরি হয় জীবনদায়ী ওষুধ। আন্তর্জাতিক বাজারে এই প্রজাতির মাছের চাহিদা রয়েছে ব্যাপক। আর দামও ব্যাপক। মৎস্যজীবীদের কাছ থেকে জানা গিয়েছে, ওড়িশার পারাদ্বীপে যাওয়া একটি ট্রলারে উঠেছে এই মাছ। পরে তাকে নিয়ে আসা হয়েছে দিঘা মোহনার জিকেডি মাছের আড়তে। মাছটি বিক্রি হয়েছে বহু টাকার বিনিময়ে।

অন্যদিকে, রবিবার সকালে সুন্দরবনের সাগরের বটতলা নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে তেলিয়া ভোলা মাছ। যার ওজন প্রায় ২৫ কেজি। এই মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল তৈরি হয়। জানা গিয়েছে, ওই মাছটি প্রায় ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। দু’টি মাছ দেখতেই ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষ ও পর্যটকরা।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর দিঘা মোহনাতে উদ্ধার হয়েছিল বিশালাকার তেলিয়াভোলা মাছ। কাঁথির ট্রলার মালিক বিবেক করনের ‘ধরনী’ নামের ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে বেরিয়েছিলেন মৎস্যজীবীরা। পেয়েছিলেন প্রায় ৩৬ কিলো ওজনের একটি তেলিয়াভোলা মাছ। দিঘায় মৎস্য নিলাম কেন্দ্রের কেপিএস আড়তে বৃহদাকার ওই মাছটি বিক্রি হয় ২ লক্ষ ৭৩ হাজার ৭৫০ টাকায়। দিঘাতে মোহনার কাছে থাকা এলাকার বাসিন্দারা বিশালাকার মাছটিকে চাক্ষুষ করতে ভিড় জমিয়েছিলেন। তাতে যোগ দিয়েছিলেন পর্যটকেরাও। জানা গিয়েছে, কলকাতার এক ব্যবসায়ী বিপুল অর্থের বিনিময়ে ওই মাছটি কিনে নিয়েছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের