তৃণমূলের মঞ্চ পোড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ বিজেপি কর্মী

নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চ পোড়ানোর অভিযোগে ৩ বিজেপি (BJP) কর্মীকে গ্রেফতার (Arrest) করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মঞ্চ পোড়ানোর অভিযোগে ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার তিনজনকে খেজুরি থেকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ৩ বিজেপি কর্মীর নাম কার্তিক বারিক, গৌরাঙ্গ মণ্ডল ও সঞ্জীব মণ্ডল। বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামে তৃণমূলের শহীদ মঞ্চে আগুন লাগানোর ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে এদিন তিন অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত মঞ্চে আগুন লাগানোর ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ কুড়ি জনের বেশি বিজেপি কর্মীর নামে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযানে নেমে অভিযুক্ত মেঘনাদ পাল, অশোক করণ, শ‌্যামাপদ মাইতিদের বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে। অবশেষে খেজুরি থেকে কার্তিক বারিক, গৌরাঙ্গ মণ্ডল ও সঞ্জীব মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।

তৃণমূল কংগ্রেসের শহিদ সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার পিছনে রাজ্যের বিরোধী দলনেতা রয়েছেন বলে অভিযোগ তুলে এফআইআর দায়ের করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অধিকাংশ গোকুলনগর পঞ্চায়েতের মহেশপুর, গোকুলনগর, পারুলবাড়ি, জামবাড়ি, শিমুলকুণ্ড গ্রামের বাসিন্দা। বিজেপির (BJP) নন্দীগ্রাম ১ ব্লকের দক্ষিণ মণ্ডল সভাপতি শ‍্যামাপদ মাইতি-সহ স্থানীয় বিজেপি নেতা মেঘনাদ পাল, অশোক করণের নামে অভিযোগ দায়ের করা হয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফে। নন্দীগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত‌্য গর্গ অভিযোগ জানানো নিয়ে বলেছিলেন, ‘রাজ‌্য সরকার ও পুলিশের উপর আস্থা রয়েছে। কারণ, বাংলায় প্রকৃত আইনের শাসন রয়েছে, শাসকের আইন নেই। তাই শহিদদের মঞ্চ পোড়ানোর অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার হবে বলে আমাদের স্থির বিশ্বাস।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের