বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরুর জেলে সাড়ে তিনমাস বন্দি বাংলার দম্পতি

বেঙ্গালুরুতে দিনমজুরের কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয়ে সন্তান নিয়ে জেলেই দিন কাটছে বাংলার এক দম্পতি ও তাদের শিশু-সন্তানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজ রাষ্ট্রে পরবাসী! বেঙ্গালুরুতে দিনমজুরের কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হয়ে সন্তান নিয়ে জেলেই দিন কাটছে বাংলার এক দম্পতি ও তাদের শিশু-সন্তানের। পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা পলাশ অধিকারী তাঁর স্ত্রী-পুত্রকে নিয়ে বেঙ্গালুরুর ভারথুর (varthur) থানা এলাকার সুলিবেলে গ্রামে কাজে গিয়েছিলেন। বাংলাভাষী হওয়ায় সেখানেই তাঁদেরকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে পুলিশ।

পশ্চিমবঙ্গ ভারতের অধীনস্থ একটি রাজ্য, যেখানে সিংহভাগ মানুষের মাতৃভাষা বাংলা। ভারতের সংবিধান দেশের নাগরিককে ভারতের সব রাজ্যে স্বাধীনভাবে চলাফেরার অধিকার দিয়েছে। অথচ বেঙ্গালুরু গিয়ে গ্রেফতার হয়ে জেলে পচতে হচ্ছে পশ্চিমবঙ্গের দম্পতি ও তাঁদের শিশুকে! এমনটাই অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দম্পতি পলাশ অধিকারী ও শুক্লা অধিকারী পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা। ভারথুর (varthur) থানার সুলিবেলে গ্রামের কায়েন খানের ডেরায় কাজে গিয়েছিলেন তাঁরা। বাংলাদেশি সন্দেহে সেখান থেকে তাঁদেরকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।

অভিযোগ, গ্রেফতারের পর পুলিশের কাছে বারাবার দরবার করেও মুক্তি মেলেনি। তাঁরা বাংলার বাসিন্দা এই দাবি করার পর বেঙ্গালুরু পুলিশ তদন্তে বর্ধমানে আসে। ওই দম্পতি ভারতের বাসিন্দা কিনা তা জামালপুরে এসে তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, পলাশ ও শুক্লার আদি বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম পঞ্চায়েতের তেলে গ্রামে। দিনমজুরের কাজ করেই জীবিকা নির্বাহ করেন পলাশ ও তাঁর পরিবারের সবাই। গত জুন মাসে পলাশ তাঁর স্ত্রী ও শিশু পুত্র আদিকে সঙ্গে নিয়ে কর্নাটকে কাজে যান। পলাশের সঙ্গে কাজে যান তাঁর বাবা পঙ্কজ অধিকারী এবং মা সবিতাদেবীও। সেখানে পলাশের বাবা মা-সহ পরিবারের সবাইকে প্রথমে গ্রেফতার করে পুলিশ। পরে পলাশের বাবা মাকে ছেড়ে দিলেও দম্পতি ও শিশু এখনও জেলবন্দি। তাঁদের পথ চেয়ে রয়েছেন পরিবারের লোকজন।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ