টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ড, কাজে এল না ইমরানের ভোকাল টনিক

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টি-টোয়েন্টি থেকে ভারত ছিটকে যাওয়ায়  পাকিস্তানকে ঘিরে তৈরি হয়েছিল যাবতীয় আশা। দক্ষিণ এশিয়ার প্রত্যেক ক্রিকেট ভক্ত চেয়েছিল, এবারের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হোক পাকিস্তান। কিন্তু বাটলারদের ধারাল বোলিংয়ে পাকিস্তানের ইনিংস মাত্র ১৩৭ রানে শেষ হয়ে যাওয়ায়  অনেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল, বিরাট কোনও অঘটন না ঘটলে ইংল্যান্ডকে কোনওভাবেই রোখা যাবে না। রবিবার ফাইনালে সেটাই হয়েছে। নাক থেকে যেভাবে নস্যি ঝাড়ে, পাকিস্তানকে ঠিক সেভাবেই ঝেড়ে ফেলল ইংল্যান্ড। 

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ম্যাচ গড়াতে না গড়াতে পাকিস্তানকে ধাক্কা দেয় কারান। রিজওয়ানকে মাত্র ১৫ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান। স্কোয়াডকে একটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব গিয়ে পড়ে বাবর আজম এবং হ্যারিসের ওপর। হ্যারিসও বাবরকে যোগ্য সঙ্গত দিতে ব্যর্থ হন। মাত্র আট রান করে প্যাভিলিয়নে ফেরেন।

বাবর আজম এবং শান মাসুদ ছাডা স্কোয়াডের বাকি সদস্যরা চূড়ান্ত ব্যর্থ। এই দুই এবং রিজওয়ান ছাড়া বাকিরা দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেনি। বলা যেতে পারে, ইংল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ের ধাক্কায় খড়কুটোর মতো উড়ে যায় বাবরবাহিনী। বাবর আজম ধরে না খেললে পাকিস্তানের পক্ষে ১০০ রানের গণ্ডী অতিক্রম করাই কঠিন হয়ে পড়ে।

পরে খেলতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই ছিল মারমুখী।  দলের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা একাই প্রশস্ত করে দেন বেন স্টোকস। বাকিদের কাজ ছিল সেই খেলাটা এগিয়ে নিয়ে যাওয়ার। 

আরও পড়ুন ফাইনালে মেলবোর্নে তোমাদের অপেক্ষায় রইলাম:  কোহলিদের শোয়েব

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার