জোর করে ধর্মান্তকরণ রুখতে কেন্দ্রকে পদক্ষেপ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

জোর করে ধর্মান্তকরণ ‘অত্যন্ত গুরুতর বিষয়’। তাই ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্মান্তকরণ রুখতে কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলল শীর্ষ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি : জোর করে ধর্মান্তকরণ ‘অত্যন্ত গুরুতর বিষয়’। তাই প্রতারণা, প্রলোভন কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্মান্তকরণ রুখতে কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলল শীর্ষ আদালত। এই ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেতে পারে। ক্ষুণ্ণ হতে পারে নাগরিকের অধিকার তথা ধর্মীয় অধিকার বলে মন্তব্য করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

সোমবার শীর্ষ আদালতের দুই বিচারপতি এম আর শাহ এবং হিমা কোহলির বেঞ্চ জানায়, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জোর করে ধর্মান্তরকরণ বন্ধ করার জন্য কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। নাহলে আগামী দিনে পরিস্থিতি খারাপ হতে পারে’। এই বিষয়ে কী কী পদক্ষেপ করছে কেন্দ্র তা জানতে চায় দুই বিচারপতির বেঞ্চ। এই বিষয়ে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ‘দু’টি আইন আছে। একটি ওড়িশা সরকারের এবং অন্যটি মধ্যপ্রদেশ সরকারের। ওই আইনে প্রতারণা বা জালিয়াতি, কিংবা অর্থের মাধ্যমে জোর করে ধর্মান্তরকরণে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। বিবেচনার জন্য দু’টি আইনকে আদালতের সামনে তুলে ধরা হয়। শীর্ষ আদালত ওই আইনগুলির বৈধতা বহাল রেখেছে’। তুষারের অভিযোগ, আদিবাসী এলাকায় হামেশাই ধর্মান্তকরণ হয়ে থাকে। অন্যদিকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকা উচিত। কিন্তু জোর করে ধর্মান্তকরণ কখনও ধর্মীয় স্বাধানীতা হতে পারে না।

আদালতের পর্যবেক্ষণ, যদি জোর করে ধর্মাম্তকরণ চলতে থাকে, তবে তা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যা প্রভাব ফেলতে পারে জাতীয় নিরাপত্তায় ও নাগরিকের ধর্মীয় স্বাধীনতায়। এই বিষয়ে কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। জোর করে ধর্মান্তকরণ রুখতে কী কী পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার এবং এই বিষয়ে কেন্দ্রের মতামত জানাতে ২২ নভেম্বর অবধি সময় দিয়েছে শীর্ষ আদালত। এরপর এই বিষয়ে ২৮ নভেম্বরে শুনানি হবে।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল