দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দীপাবলির আগে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের জুহুর বাড়ি ‘জলসা’য় বোমা হামলার হুমকি। শুধু অভিনেতার বাড়িই নয়, একই সঙ্গে নিশানা করা হয়েছে বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ওরলির রেসকোর্সকেও।  সতর্ক করা হয়েছে মুম্বই পুলিশ-সহ একাধিক নিরাপত্তা সংস্থাকে।

পুলিশ সূত্রে খবর, বম্বে হাইকোর্টে একটি হুমকি ই-মেল পাঠানো হয়। সেই ই-মেলেই মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে। তাই-মেলটি পাওয়ার পরেই বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে শুরু করেন পুলিশ আধিকারিকেরা।  বোমা হুমকি দেওয়া  জায়গাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে একাধিক বার অমিতাভের নাম জড়িয়ে হুমকি-বার্তা সামনে এসেছে। গত ২৩ অক্টোবর মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ের দফতরে আসা একটি হুমকি-ইমেলে অমিতাভের পাশাপাশি গায়ক দিলজিৎ দোসাঞ্জ এবং শহরের কয়েকটি স্কুলের নামও উল্লেখ করা হয়েছিল। ওই ঘটনায় পুলিশ তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পায়নি। তার আগে ২২ অক্টোবরও অমিতাভের বাড়ি ‘জলসা’য় হামলার হুমকির খবর প্রকাশ্যে এসেছিল

আরও পড়ুনঃ ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পরপর এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে। বিশেষ করে উৎসবের মরসুমে শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। তবে সাম্প্রতিক হুমকির সত্যতা কতটা তা এখনও যাচাই করা হয়নি। কোনও জায়গায় বিস্ফোরক উদ্ধার বা বিস্ফোরণের খবরও মেলেনি। হুমকির নেপথ্যে কারা, কিংবা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই বার্তা পাঠানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি