জন বিস্ফোরণ, বিশ্বের জনসংখ্যা ছাড়াল ৮০০ কোটির গণ্ডি

বিশ্বে জনসংখ্যার নিরিখে প্রথম স্থানে চিন। শি চিনফিংয়ের দেশকে কড়া চ্যালেঞ্জ ছুড়ছে ভারতও।  

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর্থিক মন্দার পদধ্বনির মধ্যেই জনবিস্ফোরণ। আজ মঙ্গলবার দুপুরেই বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির গণ্ডি ছাড়াল। ভারতীয় সময় দুপুর আড়াইটের সময়ে জনসংখ্যা ৮০০ কোটির মাইলস্টোন পেরিয়ে যায়। বিকেল পাঁচটা নাগাদ মোট জনসংখ্যা ৮০০ কোটি ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। শুধুমাত্র আজকের দিনেই জন্ম নিয়েছে ২ লক্ষ ৫৭ হাজারের বেশি শিশু। আর চলতি বছরে পৃথিবীর আলো দেখেছে ১১ কোটি ৭০ লক্ষের বেশি নবজাতক। সেখানে মারা গিয়েছে মাত্র ৫ কোটি ৮৬ লক্ষ। বিশ্বে জনসংখ্যার নিরিখে প্রথম স্থানে চিন। শি চিনফিংয়ের দেশকে কড়া চ্যালেঞ্জ ছুড়ছে ভারতও।  

আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী,  জনসংখ্যার নিরিখে বিশ্বের প্রথম কুড়ির তালিকায় রয়েছে চিন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, ব্রাজিল, বাংলাদেশ, রাশিয়া, মেক্সিকো, জাপান, ইথিওপিয়া, ফিলিপাইনস, মিশর, ভিয়েতনাম, কঙ্গো, ইরান, তুর্কি ও জার্মানি। ১৯৭৪ সালে বিশ্বের জনসংখ্যা ৪০০ কোটির গণ্ডি ছাড়িয়েছিল। অর্থা‍ৎ ৪৮ বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে ৪০০ কোটি।  আগামী ২০৮৬ সালে বিশ্বের জনসংখ্যা হাজার কোটি ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।  

জনসংখ্যার নিরিখে এক নম্বরে চিন। শি চিনফিংয়ের দেশের মোট জনসংখ্যা ১৪৫ কোটি ২৬ লক্ষ। সামান্য পিছিয়ে দ্বিতীয়স্থানে ভারত। আত্মনির্ভর ভারতের জনসংখ্যা ১৪১ কোটি। তৃতীয়স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৩ কোটি ৫৬ লক্ষ। ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৮ কোটির বেশি। পঞ্চমস্থানে থাকা পাকিস্তানের লোকসংখ্যা ২৩ কোটি ১৫ লক্ষ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, ‘জন্মনিয়ন্ত্রণে রাশ না টানতে না পারলে অধিকাংশ দেশেই দুর্ভিক্ষের মুখে পড়তে পারে।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে