‘পারলে ধর’, প্রেমিকাকে খুন করে পুলিশকে সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ যুবকের

মধ্যপ্রদেশের এক যুবক প্রেমিকার গলা কেটে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল। সেই সঙ্গে তাকে গ্রেফতার করতে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল।

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রেমিকার দেহ ৩৫ টুকরো করেছিল আফতাব। এই হাড়হিম হত্যাকাণ্ডে দেশজুড়ে আলোড়ন শুরু হয়েছে। এর মধ্যেই আরেক নৃশংস ‘প্রেমিকে’র সন্ধান মিলল। মধ্যপ্রদেশের এক যুবক প্রেমিকার গলা কেটে তাঁকে খুন করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল। সেই সঙ্গে তাকে গ্রেফতার করতে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। অভিজিৎ পতিদার নামের এই যুবক এখনও অধরা।

২৫ বছরের শিল্পা ঝাড়িয়া ছিলেন অভিজিতের প্রেমিকা। মধ্যপ্রেদেশের জবলপুরের মেখলা রিসর্টে তিনি দেখা করতে এসেছিলেন প্রেমিকের সঙ্গে। সেখানেই শিল্পার গলা কেটে খুন করে অভিজিৎ। তারপর সে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করে। যার মধ্যে একটি ভিডিওতে দেখা গিয়েছে কম্বলে ঢাকা শিল্পার দেহের সামনে সে দাঁড়িয়ে রয়েছে। তারপর ধীরে ধীরে কম্বল সরাতেই দৃশ্যমান হয় শিল্পার রক্তাক্ত গলা। অভিজৎকে বলতে শোনা যায়, ‘প্রতারণা করা উচিত নয়’। অন্য একটি ভিডিওয় সে নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেছে। সেই সঙ্গে জানিয়েছে তার ব্যবসার পার্টনার জিতেন্দ্র কুমারের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন শিল্পা। তাই ‘শাস্তি’ দিল সে। জিতেন্দ্র তার থেকে ১২ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে বলেও দাবি অভিজিতের। আরেকটি পোস্টে তাকে সদ্যমৃত প্রেমিকার দেহের দিকে তাকিয়ে বলতে শোনা যায়, ‘বাবু, আবার স্বর্গে দেখা হবে’।

খুন সম্পর্কে বিশদে বলতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপারিটেন্ডেন্ট জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে, ঘটনার আগের দিন রাতেই রিসর্টে চলে এসেছিল অভিজিৎ। রাতে সে একাই ছিল সেখানে। পরদিন শিল্পা তার সঙ্গে দেখা করতে আসেন। তাঁরা খাবারও অর্ডার দেন। কিন্তু এরই ঘণ্টাখানেক পরে রুমের দরজা লক করে সেখান থেকে সরে পড়ে অভিযুক্ত। পরে সন্দেহ হওয়ায় দরজা ভাঙেন রিসর্টের কর্মীরা। তখনই দেখা যায় বিছানায় শোয়ানো রয়েছে শিল্পা ঝাড়িয়ার রক্তাক্ত দেহ। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে জিতেন্দ্রকে। সেই সঙ্গে আরেক সন্দেহভাজন সুমিত প্যাটেলকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু আসল কালপ্রিট এখনও অধরা।

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের