কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি

বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি করে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কল্যাণী এইমস (AIIMS) নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিল সিআইডি (CID)। বুধবার রাজ্যের তদন্তকারী সংস্থার চার সদস্যের দল আসে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে। জিজ্ঞাসাবাদ করে তাঁর মেয়ে মৈত্রী দানাকে।

উল্লেখ্য, বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি করে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন তিনি। গত ১৫ জুলাই ও ১ অগাস্ট মৈত্রীকে জেরাও করেছিল সিআইডি। তারপরে আজ দীর্ঘক্ষণ ধরে জেরা করা হয় তাঁকে। এর আগে গত ৫ অগাস্ট বিজেপি বিধায়ককে তলব করেছিল সিআইডি। গত ১১ অক্টোবরও তলব করা হয়েছিল তাঁকে।

সিআইডি সূত্রে খবর, মৈত্রীর দেওয়া বক্তব্যের সঙ্গে তথ্যে রয়েছে অনেক ফারাক। উল্লেখ্য, এইমস নিয়োগ তালিকায় মৈত্রীর নাম ছিল শেষের দিকে। প্রাপ্ত নম্বর ছিল ২০। মৈত্রীর দাবি ছিল, তাঁর বাবা কখনও কল্যানী এইমসে যাননি। এদিকে সিআইডি আধিকারিকরা এইমসে গিয়ে জানতে পারেন, মেয়ের সঙ্গেই বিধায়ক এসেছিলেন এইমসে। আরও জানা গিয়েছে, বিধায়ক এসে দেখা করেছিলেন এইমসের এক উচ্চ পদস্থ কর্তার সঙ্গে। সূত্রের খবর, মেয়েকে চাকরি দেওয়ার ‘সুপারিশ’ করেছিলেন বিধায়ক। এইমসের দাবি, ওই পদে নিয়োগ করেছে একটি বেসরকারি সংস্থা। প্রসঙ্গত, এই মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষকে আগেই জেরা করেছে রাজ্য তদন্তকারী সংস্থা।

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?