সাংবাদিকের ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাতারকে বিশ্বকাপ ফুটবলের দায়িত্ব দেওয়া নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করে, যে দুটি দল চূড়ান্ত পর্বে উঠেছিল, তার মধ্যে কেন কাতারকেই বেছে নেওয়া হল? সেই বিতর্কের রেশ এখনও রয়ে গিয়েছে। এবার নতুন করে বিতর্কে জড়িয়ে গেল কাতার। ডেনমার্কের এক চিত্র সাংবাদিকের ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দিলে কয়েকজন নিরাপত্তাকর্মী। সরাসরি সম্প্রচার চলাকালীন সাংবাদিককে হুমকি দেওয়ায় সেটা টিভির পর্দায় ধরা পড়ে যায়। নানা প্রান্ত থেকে সমালোচনা শুরু হয়। চাপে পড়ে যারা হুমকি দিয়েছিলেন, তারা রিপোর্টারের কাছে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চেয়ে নিয়েছে আয়োজক দেশও। যে নিরাপত্তাকর্মীরা হুমকি দিয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনায় দেখা গিয়েছে, মাঠ থেকে ব়্যাসমাস ট্যান্থল্ড সরাসরি সম্প্রচার করছিলেন। স্টুডিওতে থাকা অ্যাঙ্করকে তিনি প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছেন। আচমকাই সেখানে হাজির হয় কয়েজন নিরাপত্তারক্ষী। সাংবাদিককে রীতিমতো শাসাতে থাকে। লাইভ টেলিকাস্ট বন্ধ করতে বলে। ক্যামেরাম্যান সেই নির্দেশ মানতে অস্বীকার করলে ক্যামেরা আছাড় মেরে ভেঙে দেওয়ার হুমকি দেয়। পাল্টা সাংবাদিকও চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, সাহস থাকলে ভেঙে দেখান। আপনারা আমন্ত্রণ জানিয়েছেন বলে এখানে আসা। আর বিতর্কিত কিছু সম্প্রচার করা হচ্ছে না। সাংবাদিককে হেনস্থার খবর কর্মকর্তাদের কানে যেতেই তারা হন্তদন্ত হয়ে ছুটে আসেন। চেয়ে নেয় ক্ষমা। অনেকেই মনে করছে, বিশ্বকাপ চলাকালীন কাতারে এমন অনেককিছু ঘটতে পারে। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে