মিউজিয়ামের নামও অভিনব, সাজিয়ে তোলা হয়েছে অভিনব উপায়ে

খোলা থাকবে ১৯ ডিসেম্বর পর্যন্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  প্রদর্শশালার নামও যেমন অভিনব, অভিনব উপায়ে সাজিয়ে তোলা হয়েছে প্রদর্শালা। বিশ্বকাপ দেখতে যারা কাতার আসবেন, তাদের কথা ভেবে তৈরি করা হয়েছে । প্রদর্শশালার নাম ওয়ান-টু-থ্রি। 

এখানে তুলে ধরা হয়েছে সে দেশের ফুটবলের ৭৫ বছরের ইতিহাস। প্রদর্শশালার শিরোনাম কাতার ফুটবল হিস্ট্রি:  ডিসকভার আ জার্নি অব সেভেন্টি ফাইভ ইয়ার্স। গতকাল থেকে ফুটবলভক্তদের জন্য খুলে দেওয়া হয় স্টেডিয়াম। খোলা থাকবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

প্রদর্শশালায় কী রয়েছে, তা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা যাক। দোহায় প্রথম স্টেডিয়ামের উদ্বোধন হয় ১৯৬০ সালে। মাঠ ছিল সবুজ ঘাসের। তার আগে কাতারে ফুটবল খেলা হত বালিমাঠে। ছবির পাশাপাশি রয়েছে কয়েকটি ভিডিও। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে পেলেকে। বল নিয়ে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন। অন্য একটি ভিডিয়োতে কিংবদন্তি বক্সার মহম্মদ আলিকে।ভিডিওতে দেখা গিয়েছে ম্যাচ শেষে মহম্মদ আলি কয়েকজনের সঙ্গে কথা বলছেন। বক্সিংয়ের আসর বসেছিল দোহা স্টেডিয়ামে।

কাতার অলিম্পিক এবং ক্রীড়া সংগ্রহশালার সভাপতি শেখ মহম্মদ বিন আবদু্ল্লা আল থানি জানিয়েছেন, এই প্রদর্শশালার মূল উদ্দেশ্য ফুটবল দুনিয়ার সঙ্গে কাতার কীভাবে জড়িয়ে গেল। সেই সঙ্গে কাতারের ফুটবল সংস্কৃতিকেও প্রদর্শশালার মাধ্যমে তুলে ধরা হবে। দোহা স্টেডিয়ামে অন্যান্য খেলার আয়োজন করা হয়। সেই সব ম্যাচের ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরা হয়েছে এই প্রদর্শশালায়। প্রদর্শশালায় রয়েছে কাতারের মহিলা ফুটবল দলের গোলকিপার ব্যবহৃত দস্তানা। 

আরও পড়ুন বিশ্বকাপের একমাত্র ফাইনাল, পেনাল্টিতে নিষ্পত্তি হয়েছিল ফল

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে