আর্জেন্তিনার স্কোয়াড বদলের ইঙ্গিত কোচের

প্রীতি ম্যাচে দলের চার তারকা ফুটবলার অংশগ্রহণ করেনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শেষ মুহূর্তে স্কোয়াড বদল হতে পারে বলে ইঙ্গিত দিলেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্ক্যালোনি। সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচ শেষে স্ক্যালোনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। কোচ জানিয়েছেন, আবুধাবিতে প্রীতি ম্যাচে দলের চার তারকা ফুটবলার অংশগ্রহণ করেনি। চারজনের মধ্যে রয়েছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এবং ফরওয়ার্ড নিকোলাস গঞ্জালেস। বাকি দুইজন হলেন আলেজান্দ্রো গোমেজ পাওলো দিবালা। প্রীতি ম্যাচ শুরুর আগে তাদের শারীরিক অস্বস্তি শুরু হয়। যে কারণে এই চারকে বাদ দিয়েই মাঠে নামে আর্জেন্তিনা।

স্ক্যালোনি জানিয়েছেন, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস গঞ্জালেস, আলেজান্দ্রা গোমেজ এবং পাওলো দিবালাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ব্যাপারে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে ফিট না থাকায় এরা প্রীতিম্যাচে অংশ নেয়নি। বিশ্বকাপ শুরু হতে খুব বেশি দেরি নেই। এই সময়ের মধ্যে এই চারজন সুস্থ হয়ে উঠতে না পারলে একান্তই তাদের বাদ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা থাকবে না।

ফিফার নিয়ম অনুসারে, যে কোনও দল চূড়ান্ত তালিকায় থাকা খেলোয়াড়দের বাদ দিতে পারে। তবে বাদ দিতে হবে ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে। আর্জেন্তিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর। প্রতিপক্ষ সৌদি আরব। পরে তাদের খেলা রয়েছে মেক্সিকো এবং পোল্যান্ডের বিরুদ্ধে। এরা সকলেই রয়েছে গ্রুপ সিতে। তার আগে প্রীতি ম্যাচে দলের গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় অংশ নিতে না পারায় কোচ যেমন চিন্তিত, চিন্তিত অধিনায়কও। সকলেই চাইছে এই চারজনকে নিয়েই মাঠে নামতে।

আরও পড়ুন স্কোয়াড থেকে বাদ পড়ায় চূড়ান্ত হতাশ ব়্যামোস

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের