সর্বনাশ! ২২ মাস বাদে টোঙ্গা দ্বীপেও থাবা বসাল করোনা

দেশে প্রথম করোনা সংক্রমিত শনাক্ত হওয়ার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লকডাউন জারি করা হবে কিনা তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ রক্ষা হল না। অবশেষে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় থাবা বসাল করোনাভাইরাস। মহামারী শুরু হওয়ার পরে দ্বীপরাষ্ট্রটিতে প্রথমবার মারণ ভাইরাসে আক্রান্ত কোনও রোগী শনাক্ত হলেন। পড়শি দেশ নিউজিল্যান্ড থেকে আসা এক ব্যক্তির শরীরে প্রাণঘাতী ভাইরাস পাওয়া গিয়েছে বলে শুক্রবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পোহিভা টুইওনিটোয়া। তবে দেশে প্রথম করোনা সংক্রমিত শনাক্ত হওয়ার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লকডাউন জারি করা হবে কিনা, সে বিষয়ে এদিন কিছু জানাতে রাজি হননি তিনি।

২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চিনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তার পরে গত ২২ মাস ধরে গোটা বিশ্বই কার্যত প্রাণঘাতী ভাইরাসের বেনজির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইতালি, ব্রিটেন সহ একাধিক দেশে ত্রাহি-ত্রাহি রব উঠেছে। করোনার আক্রমণে যখন বিশ্বের অধিকাংশ দেশ দিশেহারা হয়ে পড়েছিল, তখন অনেকটাই স্বস্তিতে ছিলেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গার বাসিন্দা।

কিন্তু শেষ রক্ষা হল না। মহামারীর প্রকোপ ছড়ানোর ২২ মাস বাদে করোনাভাইরাসের থাবা বসল দেশটিতে। টোঙ্গোর স্থানীয় সংবাদমাধ্যম ‘মাটাঙ্গিটোঙ্গা নিউজ’ এর প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে আসা একটি বিমানের ২১৫ জন যাত্রীর মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। ওই বিমানে ছিলেন সিজনাল শ্রমিক ও টোঙ্গা অলিম্পিক দলের সদস্যরা। বিমানের সব যাত্রীর পাশাপাশি ফুয়ামোটু বিমানবন্দরের সব স্বাস্থ্যকর্মী, পুলিশ ও কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরেই সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন টোঙ্গার প্রধানমন্ত্রী।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার