এসএসকেএমে অগ্নিকান্ডের জেরে শুক্রবার ব্যাহত হতে পারে বেশকিছু পরিষেবা

গত রাতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) অগ্নিকাণ্ডের জেরে বেশকিছু পরিষেবা (Service) ব্যাহত হতে পারে শুক্রবার।

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত রাতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) অগ্নিকাণ্ডের জেরে বেশকিছু পরিষেবা (Service) ব্যাহত হতে পারে শুক্রবার। শুক্রবার সকালেও কলকাতার এই মাল্টিসুপার স্পেশ্যালিটি হাসপাতালের সামনে মোতায়েন রয়েছে দমকলের ৩টি ইঞ্জিন। ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ফরেনসিক তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।

বৃহস্পতিবার রাত দশটা নাগাদ এসএসকেএম হাসপাতালে জরুরি বিভাগে আগুন লাগে। দীর্ঘ ৬ বছর পর কলকাতার এই প্রথম সারির হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রাতে কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং-এর পিছনের দিকে। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েন দমকলকর্মীরা। জানালার কাচ ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন দমকল বাহিনীর কর্মীরা। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত হয়েছে এসএসকেএমের এমার্জেন্সি বিল্ডিং-এর দোতলায় সিটি স্ক্যান বিভাগ। পাশের ওয়ার্ড থেকে রোগীদের অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতিতে শুক্রবার হাসপাতালের সেন্ট্রাল ল্যাবে নমুনা সংগ্রহ ও রিপোর্ট দেওয়ার পরিষেবা ব্যাহত হতে পারে। ব্যাহত হতে পারে USG, সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে-র মতো পরিষেবাও। এমার্জেন্সি বিভাগে ভর্তি হওয়ার জন্য যে টিকিট কাটার যে ব্যবস্থা রয়েছে, তাতেও বিঘ্ন ঘটতে পারে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের তরফগে জানানো হয়েছে, তাঁরা দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডের জেরে রোগী বা হাসপাতালের কোনও কর্মীর কোনও ক্ষতি হয়নি।

অন্যদিকে জরুরি বিভাগে এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছু বহুমূল্য যন্ত্র নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে তা পরীক্ষা নিরীক্ষা করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, জরুরি বিভাগের স্ক্যানার, ডিজিটাল এক্স-রে মেশিন, এমআরআই, ইউএসজির যন্ত্রপাতি পরীক্ষা করা হবে। গতরাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের মুখ্যসচিব (Chief Secreatry) হরিকৃষ্ণ দ্বিবেদী এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ফরেনসিক তদন্তের (Forensic Investigation) নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে