ধনতেরাসে কিনুন এই তিনটি জিনিস, ফল পান হাতনাতে

পুজোর অংশ হিসাবে পালিত হবে ধনতেরাসও

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর পর এবার কালীপুজো, আলোর রোশনাইয়ে সেজে উঠছে দেশের প্রতিটি জায়গা। আর সেই পুজোর অংশ হিসাবে পালিত হবে ধনতেরাসও।

প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস পালন করা হয়। ধনতেরাসের অর্থ হল সম্পদ আর তেরাস শব্দের অর্থ হল ত্রয়োদশী। কথিত রয়েছে, ধনতেরসের দিন রাজা হিমার পুত্রবধূ তাঁর স্বামীকে বাঁচিয়ে ছিলেন যমরাজের কোপ দৃষ্টি থেকে। যে ঘরে তাঁর স্বামী ছিলেন তার দরজার কাছে সোনা, রূপা, প্রদীপ ইত্যাদি সাজিয়ে রেখে ঘরটিতে উজ্জ্বল করে তোলেন। আর ঘরের উজ্জ্বলতা দেখে ফিরে যান যমরাজ। এই ঘটনা ঘিরেই ধনতেরসের সোনা, রূপা কেনবার প্রচলন রয়েছে।

১. সোনা- ঘরের শ্রীবৃদ্ধির জন্য এই দিনে সোনা কেনার চল রয়েছে। বিশ্বাস করা হয়, ধনতেরাসের দিন কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। আর সেই বিশ্বাসেই ধনতেরাসে সোনা-রূপো বা যেকোনও ধাতব বাসনপত্র কেনা হয়ে থাকে।

২. ধনের বীজ- ধনতেরাসের দিন ধনের বীজ কেনা খুবই কার্যকরী। বলা হয়, যদি দামী বাসন সোনা বা রুপোর বাসন কেনা নাও যায়, তাহলেও ধনতেরাসের দিন ধনের বীজ বা গোটা ধনে কেনা খুবই শুভ। এই ধনের বীজ লক্ষ্মীপুজোয় ব্যবহার করলেও তা কার্যকরী ফল দেয়। পূজা করার পরে, এই বীজগুলির একটি মাটির পাত্রে বা আপনার বাড়ির পিছনের অংশে বপন করুন এবং বাকিগুলি নিরাপদে রাখুন।

৩. ষোলটি মেকআপ আইটেম- এই দিনে বিবাহিত মহিলাকে ‘সোলহা শ্রিংগার’ বা সিঁদুর সহ একটি লাল শাড়িও উপহার দিতে পারেন। তবে যদি বাড়িতে বা আশেপাশে কোন বিবাহিত মহিলাকে এই জিনিস দেওয়ার মত না পান, তাহলে কোন অবিবাহিত মেয়েকে দিয়েও আশীর্বাদ করতে পারেন। এতেও মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন।

যদি এই সময় আপনি ধনতেরাস উপলক্ষ্যে কোন জিনিস নাও কিনতে পারেন, তবে ভুল করেও অ্যালুমিনিয়াম বা কাচের কোন জিনিস কিনবেন না। এটি অশুভ বলে মনে করা হয়।

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’