৫ ডিসেম্বর দিল্লিতে হতে পারে মোদি-মমতা বৈঠক

আগামী ডিসেম্বর মাসে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)) সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পাওনা টাকা নিয়ে একাধিকবার কেন্দ্রের কাছে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সর্বশিক্ষা মিশন ও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কিছু টাকা ইতিমধ্যে পেয়েছে রাজ্য সরকার। সেই আবহে আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর নবান্ন সূত্রে।

নবান্ন সূত্রে খবর, আগামী ৫ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানে রাজ্যের পাওনা টাকা নিয়ে মুখ্যমন্ত্রী দরবার করতে পারেন নরেন্দ্র মোদির কাছে। সর্বশিক্ষা মিশন ও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কিছু টাকা পেলেও কেন্দ্রের কাছ থেকে এখনও ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা পায়নি রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে দেশের প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে আগামী ৫ ডিসেম্বর বৈঠক ডেকেছেন দিল্লিতে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সূত্রের খবর সেই বৈঠকের পরই আলাদাভাবে মুখোমুখি বসতে পারেন মমতা-মোদি।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে সরাসরি প্রধানমন্ত্রীকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানাতে পারেন। প্রসঙ্গত গত বছর ডিসেম্বর মাস থেকে কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য একশোদিনের কাজের টাকা দিচ্ছে না বলে অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দিল্লি গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের প্রাপ্য টাকা দেওয়ার দাবি জানান। রাজ্যের দাবি, গত ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের ক্ষেত্রে মোট ৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের