অবৈধভাবে ভারতে প্রবেশের ফলে গ্রেফতার ৪ বাংলাদেশি

অবৈধভাবে ভারতে প্রবেশ করার কারণে ৪ বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘার খোলা সীমান্ত থেকে প্রবেশ করে বলে দাবি বিএসএফের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশ করার কারণে চার বাংলাদেশিকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। সেই সঙ্গে মদত দেওয়ার অভিযোগে এক ভারতীয়কেও আটক করেছে পুলিশ। কোচবিহার (Coochbehar) জেলার মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘার খোলা সীমান্ত থেকে চার বাংলাদেশি এদেশে প্রবেশ করে বলে দাবি বিএসএফের (BSF)। শনিবার একটি গাড়ি থেকে তাঁদেরকে আটক করে সীমান্ত রক্ষী বাহিনী। আটকের পর রবিবার অভিযুক্তদের কুচলিবাড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।

রবিবার বিএসএফের তরফে যে চার বাংলাদেশিকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁদের নাম যথাক্রমে, মহম্মদ রায়াস(২২), জিয়াউর রহমান(২৫), রুবিনা (১৯), নুর ইসলাম(১৮)। চারজনেই বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে পুলিওশ সূত্রে জানা গিয়েছে। চার বাংলাদেশিকে গ্রেফতারের পাশাপাশি এক ভারতীয়কেও আটক করেছে পুলিশ। অভিযুক্ত ভারতীয়র নাম মলিন রায়। জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার বাসিন্দা তিনি।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের খোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে চার বাংলাদেশি। তাঁদেরকে এই অবৈধ পারাপারে সহযোগিতা করেছিল এক ভারতীয়। এপারে এসে বাংলাদেশের ওই চার নাগরিকের উদ্দেশ্য ছিল হায়দরাবাদ যাওয়ার। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সেক্টর হেডকোয়ার্টারের অধীনস্থ ৬ নম্বর ব্যাটলিয়নের তিনবিঘা সীমা চৌকির বিএসএফের জওয়ানরা একটি গাড়ি আটক করে। শনিবার সেই গাড়িতে থাকা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে তাদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় সহযোগী রয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি বিজয় মেহতা বলেন, ‘কুচলিবাড়ি খোলা সীমান্তে প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের জওয়ানরা কড়া নিরাপত্তা দিচ্ছে। যার ফলে মাঝেমধ্যেই বাংলাদেশি সহ বিভিন্ন পাচার সামগ্রীও আটক করা সক্ষম হচ্ছে।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই