হবিগঞ্জে বিখ্যাত পর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটে পুনরুদ্ধার করল প্রশাসন

১৯৪৭ সালে দেশভাগের  সময় কলকাতায় পাড়ি জমান রামনাথ। ১৯৫৫ সালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: লাগাতার সমালোচনা ও নিন্দার মুখে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল প্রশাসন। হবিগঞ্জের বানিয়াংচয়ে বিশ্বখ্যাত ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের পৈতৃক বসতভিটে থেকে জবরদখলকারীদের উচ্ছেদ করে করেছে। সেই সঙ্গে বসতভিটে পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গে জমিতে ‘রামনাথ বিশ্বাস স্মৃতি পাঠাগার’ নামে সাইনবোর্ড সাঁটিয়েও দিয়েছে। তবে কবে থেকে ওই পাঠাগার ভবন নির্মাণ শুরু হবে, তা নিয়ে কিছু বলতে রাজি হননি স্থানীয় প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

১৮৯৪ সালের ১৩ জানুয়ারি হবিগঞ্জের বানিয়াচং ‍উপজেলার বিদ্যাভূষণপাড়ায় জন্মগ্রহণ করেন রামনাথ বিশ্বাস । ছোটবেলা থেকেই ঘোরার উপরে বিশেষ আগ্রহ ছিল তাঁর। বড় হয়ে সাইকেল নিয়ে বেশ কয়েকবার বিশ্বভ্রমণ করেছেন। ভ্রমণ নিয়ে তাঁর লেখা তিরিশটি বই রয়েছে। যা পাঠকদের কাছে যথেষ্টই জনপ্রিয়। ১৯৪৭ সালে দেশভাগের  সময় কলকাতায় পাড়ি জমান রামনাথ। ১৯৫৫ সালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তাঁর মৃত্যুর পরে বানিয়াংচয়ের বাড়িটি দখল করে নেন ওয়াহেদ মিয়া নামে এক মুসলিম লিগ নেতা। পরে অবশ্য ভোলবদলে তিনি শাসকদল আওয়ামী লীগে নাম লেখান।  গত কয়েক বছর ধরে রামনাথ বিশ্বাসের বাড়ি দখল করে জাঁকিয়ে বসেছেন।

ওই অবৈধ দখলের বিরুদ্ধে খবর করতে গিয়ে ওয়াহেদের পোষ্য গুণ্ডা বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন একাধিক সাংবাদিক। বিশ্বখ্যাত পর্যটকের বাড়ি দখলমুক্ত করে সেখানে পাঠাগার নির্মাণের দাবিতে সোচ্চার হন দেশের শতাধিক বুদ্ধিজীবী। এর পরেই হুঁশ ফেরে জেলা প্রশাসনের। শেষ পর্যন্ত বিশ্বখ্যাত পর্যটকের বাড়ি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। আর রামনাথ বিশ্বাসের বসতভিটে পুনরুদ্ধারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটি’র সদস্যরা।

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার