অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের  হারতে হয়েছে পাকিস্তানকে। কিন্তু মাঠের লড়াই শেষ হতেই নতুন বিতর্কে জড়াল পাকিস্তানের জুনিয়র দল। প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়ার মন্তব্য ঘিরে শুরু হয়েছে চর্চা। তাঁর দাবি, ভারতীয় ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল তাঁরা একেবারেই খুদে, অথচ পাকিস্তানের খেলোয়াড়দের দেখে মনে হচ্ছিল যেন জাতীয় দলের সদস্য। প্রাক্তন পাক স্পিনারের মন্তব্যে পাকিস্তানের ক্রিকেট পরিকাঠামো নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে।  

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন কানেরিয়া। নিজের মায়ের সঙ্গে বসে ভারত-পাকিস্তান ম্যাচের হাইলাইটস দেখার অভিজ্ঞতাও ভাগ করে নেন তিনি। কানেরিয়া জানান, তাঁর মা ভারতীয় ক্রিকেটারদের দেখে মন্তব্য করেছিলেন, দলের ছেলেদের কত ছোট দেখাচ্ছে, অন্যদিকে, পাকিস্তানের দলকে দেখে মনে হচ্ছিল যেন অনূর্ধ্ব-১৯ নয়, বরং জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে নেমেছেন। কানেরিয়ার কথায়, পাকিস্তানের খেলোয়াড়দের দেখে তাঁদের বয়সের তুলনায় অনেক বেশি পরিণত বলে মনে হচ্ছিল।  

আরও পড়ুন: বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

শুধু খেলোয়াড়দের বয়স বা চেহারা নিয়ে নয়, পাকিস্তানের ক্রিকেটের সামগ্রিক মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন এই লেগ স্পিনার। তাঁর মতে, ফাইনালে পাকিস্তানের ব্যাটিং যথেষ্ট ভালো হলেও বোলিং এবং দলের কৌশল ছিল অত্যন্ত দুর্বল। বিশেষ করে শেষ ওভারে স্পিনারকে দিয়ে বল করানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দানিশ কানেরিয়ার মতে, হাতে পেসার থাকা সত্ত্বেও কেন এমন পরিস্থিতিতে স্পিনারকে দায়িত্ব দেওয়া হল, তা বোঝা যায়নি। দলের কোচিং স্টাফ এবং অধিনায়কের পরিকল্পনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। কানেরিয়ার মতে, ভারতের তরুণ ক্রিকেটারদের প্রতিভার ভাণ্ডার ক্রমশ সমৃদ্ধ হচ্ছে। এই দলের একাধিক ক্রিকেটার ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা রাখেন। অন্যদিকে, পাকিস্তানের ক্রিকেটের মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে বলেও দাবি তাঁর। একসময় বিশ্বমানের পেসার ও স্পিনার তৈরির জন্য পরিচিত ছিল পাকিস্তান। কিন্তু বর্তমানে সেই ধারাবাহিকতা আর দেখা যাচ্ছে না বলে আক্ষেপ করেছেন তিনি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট এবং জুনিয়র স্তরে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়াকেই এই অবনতির অন্যতম কারণ বলে মনে করছেন কানেরিয়া। সব মিলিয়ে, এশিয়া কাপের ফাইনালে হারের পর পাকিস্তানের ক্রিকেটের মান, বোলিং পরিকল্পনা এবং অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের বয়স নিয়ে কানেরিয়ার মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল।

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?