বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা, জাতীয় সঙ্গীতে গলা মেলালেন না ইরানের ফুটবলাররা

বিশ্বকাপে এদিনই প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ইরান ও ইংল্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: মাহশা আমিনির মৃত্যুর পরেই হিজাব বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ইরান। এবার সেই আন্দোলনের আঁচ এসে পড়ল বিশ্বকাপের মঞ্চেও। সোমবার সন্ধ্যায় কার্যত নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন বিশ্বের ফুটবল প্রেমীরা। হিজাব বিরোধী আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাতে নিঃশব্দ প্রতিবাদের পথে হাঁটলেন ইরানের ফুটবলাররা। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীতে গলা মেলালেন না তাঁরা। এমন দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নেটা নাগরিকদের কুর্নিশ কুড়োচ্ছেন আয়াতুল্লা আলি খামেইনির দেশের ফুটবলাররা।

গত সেপ্টেম্বরে হিজাব না পরার অপরাধে কুর্দিশ তরুণী মাহশা আমিনিকে গ্রেফতার করেছিল তেহরান পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ হেফাজতে মৃত্যু হয় তাঁর। আর ওই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন ইরানের সাধারণ মানুষ। প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছেন তাঁরা। কয়েক দিন আগে খ্যাতনামা শেফ মেহরশাদ শাহিদিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে রেভলিউশনারি গার্ড ফোর্সের বিরুদ্ধে। হিজাব-বিরোধী আন্দোলনে পথে নামা শাহিদিকে তুলে নিয়ে গিয়ে হেফাজতে খুন করা হয় বলে অভিযোগ। মননজিরবিহীন ইরানের ফুটবলাররা।

বিশ্বকাপে এদিনই প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ইরান ও ইংল্যান্ড। ম্যাচের আগেই ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবকশ সংবাদমাধ্যমকে আভাস দিয়েছিলেন, হিজাব বিরোধী আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাতে জাতীয় সঙ্গীত নাও গাইতে পারেন দলের খেলোয়াড়রা। মাঠে নামার আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলের ফুটবলারদের সঙ্গে কথা বলেন ইরান অধিনায়ক। সূত্রের খবর, ইরানের বেশির ভাগ ফুটবলারই জাতীয় সঙ্গীত না গাওয়ার পক্ষে মত দেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক