আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডাক্তারের রক্তে প্রাণ বাঁচল প্রসূতির, নেটদুনিয়ায় কুর্নিশের ঢল

নিজস্ব প্রতিনিধি : অনেক সময় রোগীর মৃত্যুতে  চিকিৎসককে কাঠগড়ায় দাঁড় করানো হয়।  এমনকী, চিকিৎসকের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। তবু রোগীর কাছে চিকিৎসকই হলেন ভগবানের দূত। এই ভাবনা কতটা সঠিক, তা ফের প্রমাণ করলেন ভুবনেশ্বর এইমসের চিকিৎসক দেবাশিস মিশ্র। এক প্রসূতিকে রক্তদান করে তাঁর জীবন বাঁচিয়ে সবার প্রশংসা কুড়িয়ে নিলেন এই চিকিৎসক।

বি নেগেটিভ রক্ত খুবই দুর্লভ। ভুবনেশ্বর এইমসে এক অন্তঃসত্ত্বা মহিলার এই রক্তের দরকার হয়। কিন্তু হাসপাতালে ওই গ্রুপের রক্ত ছিল না। প্রসূতির পরিবারের লোকজনও বি নেগেটিভ গ্রুপের রক্ত যোগাড় করতে পারেননি। এদিকে মহিলার শারীরিক অবস্থার এমনই অবনতি ঘটতে থাকে যে, তখনই রক্ত না পেলে প্রসূতির প্রাণ সংশয় দেখা যায়। এই ঘটনা কানে যায় চিকিৎসক দেবাশিস মিশ্রর। তাঁর বি নেগেটিভ রক্ত। একটুও দেরি না করে নিজেই রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন দেবাশিস। চিকিৎসকের এই সিদ্ধান্তে প্রাণ বাঁচে প্রসূতির।

এইমস ভুবনেশ্বরে এক্সিকিউটিভ ডিরেক্টর চিকিৎসক ও প্রফেসর আশুতোষ বিশ্বাস জানিয়েছেন, একজন ডাক্তারের দায়িত্ব হল রোগীকে সুস্থ করে তোলা। তবে দেবাশিস শুধু যে ভাল চিকিৎসক নয়, ভাল মানুষও তা এই ঘটনা প্রমাণ করে দিল। মহিলা এখন একেবারে সুস্থ। রবিবার তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। চিকিৎসক দেবাশিসের এই ধরনের পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন সবাই।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ