Nykaa: আচমকাই ইস্তফা দিলেন নাইকা’র সিএফও

২০২০ সালের জুলাই মাসে বিখ্যাত ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে নাইকাতে যোগ দিয়েছিলেন অরবিন্দ আগরওয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্বজুড়ে আর্থিক মন্দার পদধ্বনি শোনা যাচ্ছে। একের পর এক বহুজাতিক সংস্থা একদিকে যেমন লোকসানের বহর কমাতে লোক ছাঁটাই শুরু করেছে, তেমনই আগেভাগেই অনেকে বহুজাতিক সংস্থার লোভনীয় চাকরিতে ইস্তফা দিতে শুরু করেছেন। এবার সেই তালিকায় সংযোজিত হল ই-কমার্স সংস্থা নাইকার চিফ ফিনান্সিয়াল অফিসার অরবিন্দ আগরওয়াল। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আগামী ২৫ নভেম্বর থেকে সিএফও’র পদ থেকে অরবিন্দ আগরওয়ালের ইস্তফা কার্যকর হবে।’

২০২০ সালের জুলাই মাসে বিখ্যাত ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে নাইকাতে যোগ দিয়েছিলেন অরবিন্দ আগরওয়াল। তিনি চিফ ফিনান্সিয়াল অফিসারের পাশাপাশি প্রধান পার্সোনাল ম্যানেজারের দায়িত্বও সামলাচ্ছিলেন। সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে এবং প্রতিযোগিতামূলক বাজারে অন্য স্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অরবিন্দ আগরওয়ালের চলে যাওয়া যে সংস্থার জন্য বড় ধরনের ক্ষতি তা স্বীকার করে নিয়েছেন নাইকার পরিচালন সংস্থা এফএসএন ই-কমার্স ভেঞ্চারের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ফাল্গুনী নায়ার। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘অরবিন্দ আগরওয়ালের অভাব সর্বক্ষণ অনুভব করবে সংস্থা।’

নাইকার চিফ ফিনান্সিয়াল অফিসারে পদ থেকে ইস্তফা দেওয়ার পরে অন্য কোনও সংস্থায় যোগ দেবেন কিনা, তা এদিন খোলসা করেননি অরবিন্দ আগরওয়াল। তবে তাঁর বিকল্প খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নাইকার পরিচালন পর্ষদ।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী