দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাগরিকত্ব ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: ফের নাগরিকত্ব (Citizenship) ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indore Stadium) জমির পাট্টা বিলি অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের পাট্টা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। সেই অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এনআরসি নিয়ে সরব হন। নাগরিকত্ব ইস্যুতে মানুষকে বলেন, আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আর এখন বলছে নাগরিকত্ব দেবে। এটা বলা মানে অসম্মান করা নয়? এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় নাম বাদ দেওয়া নিয়েও সরব হন। তিনি বলেন, এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। নিজেদের নাম ভোটার তালিকায় রয়েছে কি না তা নিজে ভোট কেন্দ্রে গিয়ে দেখে নেবেন। একইসঙ্গে নিজের নামের পাশাপাশি পরিবারের সদস্যদের নাম রয়েছে কিনা তাও দেখার কথা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এনআরসি নিয়ে অসমের প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য এর আগে চলতি নভেম্বর মাসের নয় তারিখে নদিয়ার কৃষ্ণনগর থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। নদিয়ায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি আক্রমণ করে বলেছিলেন, ‘নির্বাচন আসলে মনে পড়ে ক্যা ক্যা ক্যা। ক্যা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। নির্বাচন আসলেই তাদের মাথায় এনআরসি ঢোকে। মতুয়াদের নিয়ে রাজনীতি করে। রাজবংশী-পাহাড়ি দিয়ে নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে। তারা কিন্তু এসব করতে চায় না। সবাই এক নয়। নদিয়ায় রানাঘাটের সাংসদ আপনাদের জন্য কিছু করেছে। তাহলে ভোটটা দেন কেন?’ উদ্বাস্তু পরিবারগুলির প্রতি সহমর্মিতা জানিয়ে মমতা  বার্তা দিয়েছিলেন, ‘বাংলাদেশ থেকে কত মানুষ এসেছে। কষ্ট করে সংসার চালিয়েছেন। আজ আমি তাদের নিঃশর্ত জমির দলিল দিচ্ছি। কেন দিচ্ছি? তারা জমি পাওয়ার অধিকার। যে যে জায়গায় উদ্বাস্তুরা যেখানে যেখানে বসে আছেন, তারা সবাই নিঃশর্ত জমির দলিল পাবেন। একটা জায়গা থেকেও উচ্ছেদ করতে দেব না। এটা আমাদের সরকারের সম্পূর্ণ প্রতিশ্রুতি।’

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ