ডিসেম্বরে অশান্তির হুমকি দিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও

হুমকি দিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও। বিজেপির (BJP) সুরে সুর মিলিয়ে ‘ডিসেম্বরে খেলা হবে’ বলে মন্তব্য করলেন কেএলও (KLO) জঙ্গি নেতা মালখান সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি (BJP)  ডিসেম্বরে (December) রাজ্যে অশান্তি বাধাতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই আশঙ্কার মাঝে এবার হুমকি দিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও (KLO)। বিজেপির (BJP) সুরে সুর মিলিয়ে ‘ডিসেম্বরে খেলা হবে’ বলে মন্তব্য করলেন কেএলও (KLO) জঙ্গি নেতা মালখান সিং। পাশাপাশি উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পক্ষে সওয়াল করেন তিনি।

প্রসঙ্গত ডিসেম্বর মাসে কিছু ঘটবে বলে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য স্তরের শীর্ষনেতারা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ, প্রত্যেকে ডিসেম্বরে বড় অঘটন ঘটবে বলে বারবার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আশঙ্কা প্রকাশ করেন যে বিজেপি ডিসেম্বরে দাঙ্গা বা অশান্তি পাকাতে পারে রাজ্যে। সেই আবহে মঙ্গলবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও নেতা মালখান সিং বলেন, ডিসেম্বর মাসে খেলা হবে। মালদার বামনগোলায় এক জমি সংক্রান্ত পুরনো মামলায় তাঁকে মঙ্গলবার মালদা আদালতে পেশ করার সময় এ কথা জানান ওই জঙ্গি নেতা। পাশাপাশি ‘রাজ্যভাগের পক্ষে’ বলেও সোচ্চারে জানিয়ে দেন তিনি। কেএলও জঙ্গির ডিসেম্বর নিয়ে হুমকি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

আরও পড়ুন: কেন্দ্রের দয়ায় নয়, রাজ্যের টাকায় চলে লক্ষ্মীর ভাণ্ডার: মুখ্যমন্ত্রী

অন্যদিকে বিজেপির সুরে সুর মিলিয়ে জঙ্গি নেতার এই বক্তব্য নিয়ে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, বিজেপির সুরে কথা বলছে বিচ্ছিন্নতাবাদীরাও। এর থেকে বোঝা যায় বিজেপির সাথে বিচ্ছিন্নতাবাদীদের যোগাযোগ রয়েছে। বিচ্ছিন্নতাবাদীর ওপর ভর করে বিজেপি উত্তরবঙ্গকে নষ্ট করার চেষ্টা করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা