আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বিপুল অস্ত্র-সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকরে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বৃহস্পতিবার রাতে নিয়মমাফিক নাকা তল্লাশি চলছিল। এই সময়ই বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পরল এক দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আস মহম্মদ ওরফে বাবলু তাঁর বাড়ি কুলটির কেন্দুয়া বাজার এলাকায়। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে, ২৫টি সেভেন এমএম পিস্তল ও ৪৬ টি ম্যাগাজিন। এছাড়াও কুলটি থানার পুলিশ ধৃতের বাইক ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে মোটরবাইকে ঝাড়খণ্ড সীমান্তবর্তী ওই এলাকায় আসছিল বাবলু। নাকা চেকিংয়ের কাছাকাছি আসতেই সে গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশকর্মীদের সন্দেহ হওয়ায় তাঁকে ধরে ফেলেন তাঁরা। এরপর জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন উত্তর দেওয়ায় সন্দেহ তীব্র হয়। পরে তাঁর ব্য়াগ তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ হয় কর্তব্য়রত পুলিশকর্মীদের। ব্যাগের ভিতর সাজানো ছিল পিস্তল ও ম্য়াগাজিন। তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ইতিমধ্যেই ধৃতকে জেরা শুরু করা হয়েছে। উদ্ধার হওয়া ওই সমস্ত অস্ত্র ধৃত আস মহম্মদ কোথা থেকে পেল আর কাকে বিক্রি করার উদ্দেশ্য ছিল সেটা জানার চেষ্টা চলছে। তবে তাঁর কাছে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় পুলিশের অনুমান বড় কোনও চক্র এর পিছনে রয়েছে। আপাতত তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। শুক্রবারই তাঁকে আদালতে তোলা হবে।

Published by:

Share Link:

More Releted News:

সিঙ্গুরে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা, জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলল গাড়ি, ঝলসে মৃত চালক

দড়ি বেয়ে সোজা স্ট্রংরুমের ছাদে! রহস্যজনক ব্যক্তির ভিডিও ভাইরাল

রক্ষকই ভক্ষক! হরিপালে নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

কালনায় রাতভর স্ট্রংরুম পাহারায় পূর্বস্থলীর তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ

কার ঝুলিতে পরিযায়ী ভোট? উত্তর ২৪ পরগনা জুড়ে শুরু চর্চা

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ