ডিম ছাড়াই অমলেটের স্বাদ, সয়াবিন-পাঁপড় দিয়ে বানান এই নিরামিষ কারি

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরামিষ রান্নায় নতুনত্ব আনতে এবার ঘরেই বানিয়ে নিতে পারেন অভিনব পদ—সয়াবিন ও পাঁপড় দিয়ে তৈরি ‘অমলেট কারি’। দেখতে একেবারে ডিমের অমলেটের মতো হলেও এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। স্বাদেও ভিন্নতা এনে এটি ছোট থেকে বড় সবার পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে।

নিরামিষ দিনগুলিতে কী রান্না করবেন—এই চিন্তা অনেক বাড়িতেই থাকে। সেই সমস্যার সহজ সমাধান হতে পারে এই নতুন রেসিপি, যেখানে সাধারণ উপকরণেই তৈরি হবে ভিন্ন স্বাদের একটি পদ।

উপকরণ: সয়াবিন ১০০–১২০ গ্রাম,  মাঝারি আলু ২টি (সেদ্ধ), সাধারণ পাঁপড় ৪–৫টি, আদা কুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা, টম্যাটো ২টি, গোটা জিরে ১ টেবিল চামচ, তেজপাতা ১টি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন ও চিনি স্বাদমতো, সর্ষের তেল

প্রণালী: প্রথমে সয়াবিন নুন জলে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। আলু সেদ্ধ করে ভালোভাবে চটকে নিন। এরপর টম্যাটো, আদা, কাঁচালঙ্কা ও ধনেপাতা মিক্সারে বেটে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন। এরপর তৈরি করা মশলার অর্ধেক অংশ দিয়ে ভালোভাবে কষান। এতে সয়াবিন ও চটকানো আলু যোগ করে আবার কষিয়ে নিন। স্বাদমতো নুন দিন। এরপর পুরো মিশ্রণটি সামান্য ঠান্ডা করে মিক্সারে ঘুরিয়ে নিন, যাতে একটি বাঁধা পুরের মতো তৈরি হয়। পাঁপড় হালকা জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিন। এরপর সয়াবিনের পুর দিয়ে পাঁপড়গুলো ভরে চারকোণা বা অমলেটের মতো আকারে ভাঁজ করে নিন। এরপর হালকা তেলে ভেজে নিন।

ঝোল তৈরি ও পরিবেশন: কড়াইতে তেল গরম করে জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর টম্যাটো-আদা বাটা দিয়ে কষান। হলুদ, নুন ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে কিছুটা গরম জল দিয়ে ঝোল তৈরি করুন।এর মধ্যে ভাজা সয়াবিন-পাঁপড়ের টুকরোগুলো দিয়ে ঢেকে কম আঁচে ৫ মিনিট রান্না করুন। শেষে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন। দেখতে একেবারে ডিমের অমলেটের মতো হলেও এই পদ সম্পূর্ণ নিরামিষ এবং স্বাদে ভরপুর। ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলে এটি হয়ে উঠতে পারে আপনার নিরামিষ মেনুর নতুন আকর্ষণ।

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড