সিঙ্গুরে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা, জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলল গাড়ি, ঝলসে মৃত চালক

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পথ দুর্ঘটনা সিঙ্গুরে। এবার গাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল চালকের। ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২ মে) ভোরে ঘটনাটি ঘটে সিঙ্গুরের গোপালনগর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনী মুখী লেনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের ডানকুনি মুখী লেনে প্রথমে চলন্ত দুটি ডাম্পারের সংঘর্ষ হয়। আর তাতে একজন আহত হন। এরপরেই জাতীয় সড়কে চলতে থাকা গাড়িগুলোর গতিবেগ কমে যায়। কিছুক্ষন পরেই একটি চলন্ত গাড়ির পিছনে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সজরে ধাক্কা মারে বালি বোঝাই একটি গাড়ি। এর ফলে গাড়িটি সামনে অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির সামনের দিকের অংশে আগুন লেগে যায়। জাতীয় সড়কের উপরেই দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। ততক্ষণে গাড়ির ভিতরে আটকে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান চালক। অপরদিকে সামনে যে দুটি ডাম্পারের সংঘর্ষ হয় সেই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে, তাঁকে উদ্ধার করে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। তবে অগ্নিদগ্ধ হয়ে মৃত চালকের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, হঠাৎই একটা গাড়ির পিছনে একটি গাড়ি ধাক্কা মারায় পিছনের গাড়িটিতে মুহূর্তেই আগুন লেগে যায়। চালক বের হতে পারেননি, ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে গাড়িটিতে কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১ মে) ভোরবেলা সিঙ্গুরে এই ১৯ নং জাতীয় সড়কে ১ কিলো মিটার আগে একটি পথ দুর্ঘটনায় ৪জনের মৃত্যু হয়। গয়ায় পিন্ড দান করে ১০৭গাড়ী করে বাড়ি ফিরছিলেন ১০জন। সিঙ্গুরের রতনপুর-এ ১৯  নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারে গাড়িটি। তাতেই একই পরিবারের চারজনের মৃত্যু হয়।

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ