নিজেদের পুঁতে রাখা আইইডি’র বিস্ফোরণে খতম আল-শাবাবের ১০ জঙ্গি

গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে উত্তর-মধ্য সোমালিয়ার মুদুগ অঞ্চলের কিউক্যাড গ্রামের কাছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কুকর্মের ফল।

দেশের নিরাপত্তা রক্ষী ও সাধারণ মানুষের প্রাণ নিতে মাটির তলায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পুঁতে রেখেছিল কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের জঙ্গিরা। শুক্রবার সেই বিস্ফোরকে প্রাণ গেল সংগঠনের ১০ সদস্যের। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে উত্তর-মধ্য সোমালিয়ার মুদুগ অঞ্চলের কিউক্যাড গ্রামের কাছে।

গত কয়েক বছর ধরেই সোমালিয়াজুড়ে নাশকতামূলক কাজকর্ম চালিয়ে আসছে আল-কায়েদার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জঙ্গি সংগঠন আল-শাবাব। দেশের ব্যস্ততম সড়কের নিচে আইইডি ডিভাইস পুঁতে রেখে নিরাপত্তা কর্মী ও সাধারণ মানুষের প্রাণ কাড়ার মতো নৃশংস ঘটনাও ঘটিয়ে চলেছে। বেশ কয়েক হাজার নিরাপত্তা রক্ষী ও সাধারণ মানুষের প্রাণ কেড়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছিল গত মাসেই। দেশের প্রেসিডেন্ট প্যালেসের কাছে একটি চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ৭ জন আহত হয়। আল-শাবাবের নাশকতামূলক কাজকর্মে কার্যত দিশেহারা হয়ে পড়েছে সোমালিয়া সরকার।

দেশের বিভিন্ন প্রান্তে সড়কের নিচে রাখা বিস্ফোরকের হদিশ পেতে চলতি মাসের মাঝামাঝি সময়েই ব্রিটেন থেকে অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র কিনেছিল সোমালিয়া সরকার। কিন্তু সেই যন্ত্র ব্যবহার করার আগেই শুক্রবার ভয়াবহ ঘটনা ঘটে গেল। সোমালিয়ার জাতীয় টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকালে দেশের উত্তর-মধ্য অঞ্চলের কিউক্যাড গ্রামের এক ব্যস্ততম সড়ক থেকে গাড়ি চেপে যাচ্ছিল আল-শাবাবের জঙ্গিরা। আচমকাই মাটির নিচে রাখা আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারায় ১০ কুখ্যাত জঙ্গি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার