‘বাংলার বাড়ি’ প্রকল্পে ৮২০০ কোটি টাকা পেল রাজ্য

আবাস যোজনায়(Abas Yojna) ৮ হাজার ২০০ কোটি টাকা পেল রাজ্য সরকার (West Bengal Govt)। বৃহস্পতিবার এই টাকা বরাদ্দ করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনায়(Abas Yojna) ৮ হাজার ২০০ কোটি টাকা পেল রাজ্য সরকার (West Bengal Govt)। বৃহস্পতিবার কেন্দ্র সরকারের (Central Govt) তরফে এই টাকা বরাদ্দ করা হয়। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে রাজ্যকে এ বিষয়ে জানানো হয়েছে।

বাংলার বাড়ি প্রকল্পের জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে ৮২০০ কোটি টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মোট ১১ লক্ষেরও বেশি বাড়ির জন্য এই টাকা বরাদ্দ করা হচ্ছে বলে জানা গিয়েছে। গ্রামীণ আবাস যোজনাতে ৬০ শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের। বাকি ৪০ শতাংশ টাকা খরচ করার কথা রাজ্যের। সেই হিসাব অনুযায়ী কেন্দ্র সরকার রাজ্যকে ৮২০০ কোটি টাকা দিচ্ছে বলে জানা গিয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকার এই টাকা পাওয়ায় নিঃসন্দেহে তা স্বস্তির খবর রাজ্য প্রশাসনের কাছে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে বরাদ্দ টাকা না পাওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছেন রাজ্যের শাসকদলের নেতারা। একাধিকবার কেন্দ্রকে চিঠিও দেওয়া হয়েছে রাজ্যের তরফে। বকেয়া টাকা না পাওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে গ্রামীণ সড়ক যোজনা ও সর্বশিক্ষা মিশন প্রকল্পে কিছু টাকা পেয়েছে নবান্ন। যদিও ১০০ দিনের কাজের প্রকল্পে এখনও টাকা পায়নি রাজ্য সরকার। প্রসঙ্গত ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও পঞ্চায়েত সচিব একশো দিনের কাজের বকেয়া টাকা-সহ বাকি প্রকল্পগুলির টাকা নিয়ে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। যদিও রাজ্যের প্রশাসনিক কর্তাদের আশা এবার কেন্দ্র হয়তো ১০০ দিনের কাজের টাকা পাঠাবে কেন্দ্র।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই