গুলি করে খুন করা হল জনপ্রিয় তৃণমূল নেতাকে

নদিয়া জেলার করিমপুর ব্লকের ওই নেতার নাম মতিরুল শেখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে খুন (MURDER) হলেন তৃণমূল (TMC) নেতা। নিহত ছিলেন নদিয়া জেলার সবুজ শিবিরের নেতা। ব্যক্তিগত কাজে মুর্শিদাবাদে গিয়েছিলেন তিনি। সেখানেই গুলি করে খুন করা হয় তাঁকে। অভিযোগ, বোমাবাজিও করা হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, নদিয়া জেলার করিমপুর ব্লকের ওই নেতার নাম মতিরুল শেখ। ব্যক্তিগত কাজে মুর্শিদাবাদের নওদায় গিয়েছিলেন তিনি। সেখানেই গুলিবদ্ধ হন সংখ্যালঘু সেলের নেতা। এরপর তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে মতিরুলের। উল্লেখ্য, মৃতের স্ত্রী নারায়ণপুর-২ এলাকার পঞ্চায়েত প্রধান। জানা গিয়েছে, মতিরুল শেখ ছিলেন এলাকার জনপ্রিয় নেতা।   

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ঠিক তার আগেই খুন হলেন তৃণমূলের জনপ্রিয় নেতা তথা ব্লক সভাপতি। তবে কেন খুন, তা জানা যায়নি এখনও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, খবর পাওয়া মাত্রই নদিয়া থেকে মুর্শিদাবাদে রওনা দিয়েছেন মৃতের স্ত্রী। নদিয়ার তৃণমূল শিবির এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে বিরোধীদের দিকে। দাবি, মতিরুলের জনপ্রিয়তাই তাঁর মৃত্যুর কারণ। এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!