আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে করোনায় আক্রান্ত মাত্র পাঁচজন, অ্যাকটিভ কেস একশোর নিচে

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন করোনাভাইরাস স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে সংক্রমিত হয়েছেন পাঁচজন। নতুন করে কারও প্রাণহানি ঘটেনি। সুস্থতার হার যেমন আশার আলো দেখাচ্ছে তেমনই অ্যাকটিভ কেসের সংখ্যাও স্বস্তি দিয়েছে। দীর্ঘদিন বাদে সক্রিয় করোনার সংখ্যা একশোর গণ্ডির নিচে নেমেছে। হাসপাতালে চিকি‍ৎসাধীন মাত্র পাঁচজন।

বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে চার হাজার ৮৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৬৮ লক্ষের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ১০ শতাংশে। নতুন করে আরও পাঁচ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। রাজ্যে এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ১৮ হাজার ৪৪৩ জন। নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ৫৩১ জনই রয়েছে।’

সুস্থতার হার ও অ্যাকটিভ কেসের সংখ্যা ক্রমশই রাজ্য থেকে করোনা সংক্রমণ নির্মূল হওয়ার আশা জাগাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ২৬ জন। এ নিয়ে ২০ লাখ ৯৬ হাজার ৮১৪ জন করোনাকে হারিয়ে জয়ী হলেন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৮ শতাংশই রয়েছে। দীর্ঘদিন বাদে অ্যাকটিভ কেসের সংখ্যা একশোর গণ্ডির নিচে নেমেছে। এদিন সন্ধে পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৮ জন।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ তৃণমূল নেতা

বিহারে ঘূর্ণাবর্তর জেরে সোমবার থেকে বঙ্গে ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ