বিহারের কুখ্যাত অপরাধীকে হাওড়ায় গ্রেপ্তার করলো এসটিএফ

Share:

সুব্রত রায় : ৫ জনকে খুন করে পালিয়ে আসা আসামীকে ধরতে গিয়ে আক্রান্ত বিহার এস টি এফ এর টিম। আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা করার চেষ্টা হয়।যদিও শেষরক্ষা হয়নি।ধরা পড়ে যায় বিহারের(Bihar) কুখ্যাত অপরাধী নবীন কুমার ঝা।জানা গিয়েছে,বিহারে একটি মাছের ভেড়ি নিয়ে গন্ডগোলের জেরে খুন হয় ৫ জন।এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে বিহার পুলিশ।কিন্তু অন্যতম অভিযুক্ত বিহারের মধুবনীর(Madhubani) বাসিন্দা নবীন কুমার(২৬) ঘটনার পর থেকে ফেরার ছিলো।

বিহার পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স তার সন্ধানে তল্লাশি শুরু করে জানতে পারে হাওড়া কোনা এক্সপ্রেস ওয়ে(Kona Express way) সংলগ্ন কোনা ট্রাক টার্মিনালে সে গা ঢাকা দিয়ে আছে।আজ আচমকা অভিযান চালায় বিহার এস টি এফ টিম। নবীনকে ধরতে গেলে এস টি এফ(STF) এর সাথে শুরু হয় ধস্তাধস্তি।পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে গুলি চালানোর হুমকি দিতে থাকে সে।ঠিক যেনো হিন্দি সিনেমার শুটিং।

এরপর তার ওপর ঝাঁপিয়ে পড়ে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় পুলিশ।তখন এস টি এফ এর এক অফিসারের ওপর আক্রমন করে নবীন।ইতিমধ্যে এলাকায় কর্মরত কোনা ট্রাফিক গার্ডের পুলিশ ছুটে আসে।ধরে ফেলা হয় ওই অপরাধীকে।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। চোখের সামনে বিহারের এস টি এফ টিমের সাহসিকতা দেখে হাওড়া (Howaraha)বাসি।হাওড়ার কোনা এক্সপ্রেস সংলগ্ন ট্রাক্ট টার্মিনাসে  আছে প্রায়শই বিভিন্ন অপরাধীরা আনাগোনা করে বলে বারবার অভিযোগ ওঠে। বিহারের কুখ্যাত আসামী স্পেশাল এসটিএফ টিমের হাতে ধরা পড়ার পর সেই অভিযোগের সত্যতা প্রমাণ হল।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য