ধীরে হলেও ওষুধে সাড়া দিচ্ছেন বিক্রম, সুস্থ হয়ে যাবেন বলে আস্থা চিকিৎসকদের

হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন অমিতাভ বচ্চনের সতীর্থ বিক্রম গোখলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ১৬ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার দিন রাতেই আচমকাই খবর আসে যে তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু সবটাই ভুয়ো। অভিনেতার পরিবার সূত্রের খবর, তিনি কোমায় আচ্ছন্ন। বেঁচে আছেন। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন অমিতাভ বচ্চনের সতীর্থ বিক্রম গোখলের। দীর্ঘ ১৬ দিন ধরে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার রাতে অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় শোকপ্রকাশ করেছিলেন একাধিক তারকা। কিন্তু সবটাই গুজব।অভিনেতার স্ত্রী এবং কন্যা বুধবার রাতেই টুইট করে জানান, অভিনেতা ভেন্টিলেশনে রয়েছেন। এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন বিক্রম তিনি। তাঁর স্বাস্থ্যের অবস্থা সংকটজনক। তিনি লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন।

ডাঃ ধনঞ্জয় কেলকার, দীনান্থ মঙ্গেশকরের চিকিৎসাধীনে রয়েছেন প্রবীণ অভিনেতা। বিক্রম গোখলের মেয়ে এএনআইকে বলেছেন, “তিনি এখনও গুরুতর এবং লাইফ সাপোর্টে আছেন এবং এখনও প্রয়াত হননি। তাঁর জন্য প্রার্থনা করুন।” গোখলের পারিবারিক বন্ধু রাজেশ দামলে বলেছেন, “গত ২৪ ঘন্টা থেকে অভিনেতা তাঁর জীবনের জন্য লড়াই করছেন। অনুগ্রহ করে কেউ গুজব ছড়াবেন না। তাঁর অবস্থা গুরুতর। ডাক্তাররা আমাদের প্রতিনিয়ত আপডেট দিচ্ছেন এবং তাঁর অবস্থার পরিবর্তন হলে সংবাদমাধ্যমকে খবর দেওয়া হবে। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি।” 

অভিনেতা মাত্র ১৯৭১ সালে মাত্র ২৬ বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। অমিতাভ বচ্চন-অভিনীত ‘পারওয়ানা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে অভিষেক করেন। ৪০ বছরেরও বেশি কর্মজীবনে তিনি প্রচুর ব্লকবাস্টার ছবি উপহার দেন দর্শকদের। গোখলে ১৯৯০ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘অগ্নিপথ’ এবং ১৯৯৯ সালে সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের ‘হাম দিল দে চুকে সানাম’ চলচ্চিত্রের মাধ্যমে বেশি জনপ্রিয়তা পান। এছাড়াও তিনি বহু মারাঠি এবং বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১০ সালে, মারাঠি ছবি ‘অনুমতি’-তে কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন এই অভিনেতা। মারাঠি ছবি ‘আঘাত’ দিয়ে, তিনি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। অভিনেতার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মিশন মঙ্গল’, ‘হিচকি’, ‘আইয়ারি’, ‘ব্যাং ব্যাং!’ এবং ‘দে দানা ড্যান’।

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক