প্রাপ্তিযোগ গুপ্তধন, সোনার কলসির খোঁজে যেতেই আঁতকে ওঠার ঘটনা!

মাটির নিচে রয়েছে গুপ্তধন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাটির নিচে রয়েছে গুপ্তধন। অমাবস্যার গভীর রাতে প্রাপ্তিযোগ রয়েছে সেই গুপ্তধনের। কী গুপ্তধন? কলসি ভর্তি সোনা! আর তা পেতে গিয়েই মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক ব্যক্তি। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলায়।

তাহিরপুর থানার বীরনগর জয়পুরের ঘটনা। নিজেকে তান্ত্রিক দাবি করে নারায়ণ সরকার নামে এক ব্যক্তি। অভিযোগ, অমর চক্রবর্তী নামে এক ব্যক্তিকে সে বলেছিল তাঁর বাড়ি এবং চাষের জমির নিচে রয়েছে গুপ্তধন, সোনার কলসি। তা পাওয়ার উপায় বাতলে দেবেন দাবি করে এক বছরে দফায় দফায় নারায়ণ সরকার নিয়েছিল ১ লক্ষ ২০ হাজার টাকা। শুধু তাই নয়, হাতিয়েছিল ৩ টি ছাগল।

এদিকে প্রায় এক বছর পেরিয়ে যাওয়ায় তান্ত্রিককে জোর করতে থাকেন অমর। তাঁর বাড়ি থেকে কিছু দূরে একটি নির্জন জায়গায় রয়েছে একটি পুকুর। চলতি মাসের গত ২৩ তারিখ রাতে সেখানে অমরকে নিয়ে গিয়েছিল তান্ত্রিক। বলেছিল নতুন গামছা পরে ওই পুকুরে নামতে।

অভিযোগ, নামতে গেলেই তাঁকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে তান্ত্রিক ও তার সহযোগী। রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় কোনও রকমে পালিয়ে প্রাণ রক্ষা করেন অমর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে ফিরে পরিবারের সদস্যকে সমস্ত কথা খুলে বলেন অমর। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাঁকে নিয়ে যাওয়া হয় বীরনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় রানাঘাট আনুলিয়া হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, অমরের ক্ষত বিক্ষত দেহে ৬০টি স্টিচ করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় থানা সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রুজু করা হয়েছে। নিজেকে তান্ত্রিক দাবি করা নারায়ণকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত নারায়ণের সহযোগীর খোঁজ চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনে করা হচ্ছে গুপ্তধনের টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। কোপানোর পেছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ছবি: প্রতিকী 

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!