বাপ্পি লাহিড়ির সৃষ্টি ৭ টি সুপারহিট গান আজও দেশের ‘রত্ন’

১৯৮০-৯০ দশকে বাপ্পি লাহিড়ির সৃষ্ট হিন্দি চলচ্চিত্রের একাধিক ডিস্কো গান তাঁর কেরিয়ারের অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য। আজ তাঁর জন্মদিন উপলক্ষে দেখে নিন বাপ্পি লাহিড়ি রচিত ছয়টি মাইলস্টোন সৃষ্টিকারী গান।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর প্রায় শেষের পথে। বলা চলে, ২০২২ সাল বিনোদন ইতিহাসে সবচাইতে দুঃখজনক বছর। কারণ চলতি বছরেই আমরা হারিয়েছি দেশের একাধিক কিংবদন্তি শিল্পীদের, চিরকালের জন্যে না ফেরার দেশে চলে গিয়েছেন তাঁরা। হয়তো কয়েক যুগ পরেও তাঁদের জায়গা পূরণ হওয়ার নয়। লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ি, কেকে, সন্ধ্যা মুখোপাধ্যায়, বিক্রম গোখলে, নারায়ণ দেবনাথ একাধিক শিল্পীরা চলতি বছরে প্রয়াত হয়েছেন। বিনোদন জগতে তাঁদের অসামান্য অবদান সত্যিই অনস্বীকার্য। আজ ৭০ তম জন্মদিন কিংবদন্তি সুরকার এবং গায়ক বাপ্পি লাহিড়ি। চলতি বছর শুরুতেই প্রয়াত হয়েছেন ‘ডিস্কো ডান্সার’। যাঁকে এককথায় বলা চলে, ভারতে ডিস্কো সঙ্গীতের পথপ্রদর্শক। যাঁর সৃষ্টি অনবদ্য সুরে নেচে উঠেছিলেন গোটা বিশ্ব। ১৯৮০-৯০ দশকে বাপ্পি লাহিড়ির সৃষ্ট হিন্দি চলচ্চিত্রের একাধিক ডিস্কো গান তাঁর কেরিয়ারের অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য। আজ তাঁর জন্মদিন উপলক্ষে দেখে নিন বাপ্পি লাহিড়ি রচিত ছয়টি মাইলস্টোন সৃষ্টিকারী গান।

আই এম আ ডিস্কো ড্যান্সার

১৯৮০-এর দশকে এই বাপ্পী লাহিড়ি রচিত অন্যতম আইকনিক গান ‘ডিস্কো ডান্সার’। এই গানটির সঙ্গে সঙ্গেই বলিউডে ডিস্কো গানের যুগ শুরু হয়। এমনকী এই গানের সহিত মিঠুন চক্রবর্তীর অসাধারণ পারফরম্যান্স অভিনেতার কেরিয়ারেরও অন্যতম দিশা হয়ে উঠেছিল। বলিউডে একজন নৃত্যশিল্পী হিসাবে ঘোষিত হয়েছিলেন তিনি। এই গানটি বব্বর সুভাষের ১৯৮২ সালের চলচ্চিত্র ডিস্কো ড্যান্সারকে সুপারহিট হতে সাহায্য করেছিল।

ইয়ার বিনা চেইন

এই গানটি বাপ্পি লাহিড়ীর নাচের নম্বর হিসেবে অন্যতম সুপারহিট গান। ১৯৮৫ সালে বিজয় বোসের ছবি ‘সাহেব’-এর গান ছিল এটি। ইয়ার বিনা চেইন সিনে-দর্শকের উচ্চ-শক্তির স্পন্দনে বাড়িয়ে দিয়েছিল। আয়ুষ্মান খুরানা-অভিনীত রোমকম শুভ মঙ্গল জায়াদা সাবধান-এর এই গানটিকে পুনরায় তৈরি করা হয়েছিল। আর এই ভিডিওতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি লাহিড়ি।

চলতে চলতে মেরে ইয়ে গীত

কিশোর কুমারের প্রাণবন্ত কণ্ঠে এই গানটি ১৯৭৬ সালের চলচ্চিত্র ‘চলতে চলতে’ ছবি থেকে গৃহীত। ছবিটিতে অভিনয় করেছিলেন বিশাল আনন্দ এবং সিমি গারেওয়াল। চলতে চলতে স্কুল-কলেজের একটি বিদায়ী অনুষ্ঠানের দৃশ্য ছিল।

দিল মে হো তুম

বিনোদ খান্না এবং অনিতা রাজ অভিনীত রাজ এন. সিপ্পি পরিচালিত ১৯৮৭ সালের সত্যমেব জয়তে চলচ্চিত্রের অন্যতম সুপারহিট গান ছিল এটি। যেটি বাপ্পী লাহিড়ী দ্বারা রচিত ছিল, এই গানের সুরে একে অপরের প্রতি তাঁদের ভালবাসা প্রকাশ করেছিল।

চিরদিনই তুমি যে আমার

প্রসেনজিৎ এবং বিজয়া পণ্ডিত অভিনীত সুজিত গুহের অন্যতম আইকনিক বাংলা সিনেমা অমর সঙ্গী(১৯৮৬) র জন্য অত্যন্ত জনপ্রিয় গান চিরদিনই তুমি যে আমার, গানটি বাপ্পি লাহিড়ির কেরিয়ারের অন্যতম সফল গান ছিল।

তম্মা তম্মা

রাজ এন. সিপ্পির থানাদার (১৯৮৯) ছবিতে ব্যবহৃত এই গানটি গেয়েছিলেন অনুরাধা পারওয়াল এবং বাপ্পি লাহিড়ী। যা রীতিমতো সেই সময়ে বিনোদন ইন্ডাস্ট্রিতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত অভিনীত, তম্মা তাম্মা গানটি এখনও বলিউডের অন্যতম সুপারহিট গান৷ তবে এই গানটি ২০১৭ সালে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবির জন্যে পুনরায় তৈরি করা হয়েছিল।

রাত বাকি বাত বাকি

বাপ্পি লাহিড়ির সুরে প্রকাশ মেহরার ‘নামক হালাল’ (1982) ছবির অন্যতম সুপারহিট গান এটি। বাপ্পী লাহিড়ির সুরে আরও একটি জনপ্রিয় গান ছিল, জাওয়ানি জানেমন।

‘চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষ আইন, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮২

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল