কেষ্টর হয়ে কি মামলা লড়ছেন শতাব্দী? আইনজীবীর বেশে হাজির আদালতে

শতাব্দী বলেন, আইন চলছে আইনের পথে। চলছে আইনি লড়াইও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল একটি খবর। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে না কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সাক্ষী হয়েছেন বীরভূমের সাংসদ (MP) শতাব্দী রায় (SHATABDI ROY)। তবে এই দাবি হেসে উড়িয়ে দিয়ে সাংসদ বলেছিলেন, ‘ভুয়ো’। আসানসোল আদালতে একটি মামলা চলছে কেষ্টর। সেই আদালতেই দেখা গেল শতাব্দীকে। তাঁর পরণে আইনজীবীর পোশাক! তবে কি অনুব্রতর হয়েই মামলা লড়বেন শতাব্দী? 

আসানসোল সংশোধনাগারেই বিচারাধীন বন্দি অনুব্রত (ANUBRATA MONDAL)। আর আসানসোল আদালতেই আইনজীবীর বেশে সাংসদ। ব্যাপারটা কী? রবিবার কেষ্ট প্রসঙ্গে আইনজীবীর পোশাকে দাঁড়িয়ে অভিনেত্রী শতাব্দী বলেন, আইন চলছে আইনের পথে। চলছে আইনি লড়াইও। এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়েও মুখ খোলেন সাংসদ। বলেন, নির্বাচন খুব ভালো হবে। আবারও ক্ষমতায় আসবে সবুজ শিবিরই।  

তবে উকিলের পোশাকে কেন সাংসদ? তাও আবার আদালত চত্ত্বরে? জানা গিয়েছে, ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ নামক হিন্দি চলচ্চিত্রের শ্যুটিং হচ্ছিল। এই ছবির পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্রে দেখা যাবে বহু পুরনো একটি মামলা লড়ছেন এক মহিলা আইনজীবী। এই ভূমিকাতেই অভিনয় করছেন শতাব্দী। চলচ্চিত্রে অভিনয় করছেন কবীর বেদী, জাভেদ জাফরি প্রমুখ। শ্যুটিং হয়েছিল রবিবার। উল্লেখ্য, ওই দিন বন্ধ ছিল আদালত।

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!