“ফোনবুক খুলে পরিচালকদের ফোন করতে বসতাম, যদি একটা কাজ পাই”: শরমন জোশী

আগের দিনগুলিতে, আমার কাছে ইন্ডাস্ট্রির সমস্ত লোকের টেলিফোন নম্বর সহ একটি ডাইরি ছিল। আমার কাছে পরিচালকদের তালিকা ছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগত বড্ড জটিল। একবার খ্যাতির শীর্ষে পৌঁছতে পারলে দ্রুত অগ্রগতি, একবার মুখ থুবরে পড়ে গেলে চূড়ান্ত অবনতি। বিশেষ করে বলিউড, সব চাইতে কঠিনতম বিনোদন ইন্ডাস্ট্রি। এখানে প্রতিষ্ঠিত তারকাদের মধ্যে বহু অভিনেতা-অভিনেত্রীরা রীতিমতো স্ট্রাগল করে এই জীবনটা অধিকার করেছেন। এছাড়া এমনও অনেক আছে যাঁরা এককালে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও তাঁদের এখন আর পরিচিতি নেই। অন্ধকারে ডুবে গিয়েছেন। আসেনা কোনও ফোন কল বা কাজের সুযোগ। এছাড়া বিনোদনে প্রতিষ্ঠিত হতেও দিনরাত এক করেছেন হাজার হাজার অভিনেতা। বলিউডের স্বনামধন্য অভিনেতা শরমন জোশী। তাঁর প্রথম সুপারহিট ছবি ছিল স্টাইল, ২০০১ সালে মুক্তি পেয়েছিল৷ কিন্তু ততদিনে, অভিনেতা একাধিক ছবিতে কাজ করে ফেলেন এবং অসংখ্য নাটকে অভিনয় করে ফেলেছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হতে চেষ্টা করছেন। কিন্তু!

সম্প্রতি একটি সাক্ষাৎকারে, অভিনেতা তাঁর সেই সংগ্রামের দিনগুলির কথা স্মরণ করেছেন। জানিয়েছেন কীভাবে তখন তিনি ফোনবুক থেকে এক একটা পরিচালকদের নম্বর ব্যবহার করে কাজের জন্য জিজ্ঞাসা করতেন। ১৯৯৯ সালে শাবানা আজমি-অভিনীত ‘গডমাদার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন শরমন। তখনও তেমন ভূমিকা তিনি পাননি। এছাড়াও শরমন ২০০১ সালের রাজকুমার সন্তোষীর মাল্টি-স্টারার লজ্জা-তে একটি ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেই বছরের শেষের দিকে তাঁর কাছে ‘স্টাইল’-এর সুযোগ আসে। যেখানে তিনি প্রথম প্রধান ভূমিকায় অভিনয়ের সুযোগ পান। ততদিনে তিনি কয়েকটি টিভি শোতেও কাজ করেছেন। কিন্তু জনপ্রিয়তা পেয়েছিলেন স্টাইলের পরেই।

পিঙ্কভিলার সঙ্গে একটি সাক্ষাৎকারে শরমন বলেন, “আগের দিনগুলিতে, আমার কাছে ইন্ডাস্ট্রির সমস্ত লোকের টেলিফোন নম্বর সহ একটি ডাইরি ছিল। আমার কাছে পরিচালকদের তালিকা ছিল এবং আমি আমার ল্যান্ডলাইন থেকে নম্বর বের করে তাঁদের কল করতাম। তাঁদেরও ল্যান্ডলাইন ছিল কারণ, তখন মোবাইল সেইরকম ব্যবহার করত না কেউই। তবে পরিচালকরা ফোন করে সম্মানের সঙ্গে উত্তর দিতেন। কেউ কেউ আমাকে মিটিংয়ের জন্য ডাকতেন। আর অনেকেই আমার সঙ্গে কাজ করবে না বলেছিলেন।” ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত বাবলু ব্যাচেলরে শারমানকে শেষ দেখা যায়।

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টাদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক