ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইয়েমেন বিমানবন্দর, হত ২৫

পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ১১০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেন বিমানবন্দর। এই বিস্ফোরণের ঘটনায় অন্ততপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ১১০ জন।

স্থানীয় সংবাদসংস্থা সূত্রে খবর, শনিবার রাতে এডেন বিমানবন্দরের প্রবেশদ্বারের খুব কাছে একটি ছোট ট্রাক দাঁড়িয়েছিল। সেই ট্রাকটিতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কি কারণে বিস্ফোরণটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। এটা কোনও নাশকতা হামলা নাকি নিছকই দুর্ঘটনা সেটাও পরিষ্কার নয়।

বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ওই ট্রাকের ভেতরে পেট্রোল ছিল। সেই পেট্রোলেই কোনওরকমভাবে আগুন লেগে যায় এবং ভয়াবহ বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিমানবন্দর থেকে অন্তত কয়েক মিটার দূরে অবস্থিত বাড়িগুলির জানালার কাঁচ ভেঙে যায়। এই বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই ১২ জন সাধারণ মানুষের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ১১০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। ফলত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকিদের নিকটবর্তী হাসপাতালেই চিকিৎসা চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার