দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে মাধ্যমিকে পাসের হার কমল, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রকাশিত হল মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল। চলতি বছরে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ছয় দশমিক ১৪ শতাংশ। ২০২১ সালে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। পাস এবং মেধার ক্ষেত্রে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। পাসের হার সবচেয়ে বেশি যশোর বোর্ডে। আর সবচেয়ে কম সিলেট বিভাগে।

গত ১৫ সেপ্টেম্বর চলতি বছরে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষায় বসেছিল ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী।  তার মধ্যে শুধু মাধ্যমিক পরীক্ষায় বসেছিল প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। দেশজুড়ে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। আজ সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রথমে ফলাফল হস্তান্তর করেন। তার পরেই আনুষ্ঠানিক ঘোষণা হয়। চলতি বছরে পাস করেছেন ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৯ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন। তার মধ্যে পাস করেছে ৮ লাখ ৭৩ হাজার ৫৭৩ জন।

শিক্ষা দফতর জানিয়েছে, চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে পাসের হার ৯০.০৩ শতাংশ, ময়মনসিংহে ৮৬.৭ শতাংশ, রাজশাহীতে ৮৫.৮৮ শতাংশ, কুমিল্লায় ৯১.২৮ শতাংশ, বরিশালে ৮৯.৬১ শতাংশ, সিলেটে ৭৮.৮২ শতাংশ চট্টগ্রামে ৮৭.৫৩ শতাংশ, যশোরে ৯৫.০৩ শতাংশ এবং দিনাজপুরে ৮১.১৪ শতাংশ। 

Published by:

Share Link:

More Releted News:

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ