ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যৌন হেনস্থা ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ঘিরে আগেই বিতর্কে জড়িয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার তাঁর বিরুদ্ধে উঠল প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ। বাংলা অকাদেমির চেয়ারম্যান পদে থাকার সময় একাধিক অনিয়মে জড়িত ছিলেন তিনি, এমনই অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনে। পুরস্কার প্রদান থেকে শুরু করে বই প্রকাশ -একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে।

সূত্রের খবর, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন ওই কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। অভিযোগের সঙ্গে বেশ কিছু নথিও জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেগুলি খতিয়ে দেখার পর তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ  বসু। তবে অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। এর আগে ব্রাত্য বসুর বিরুদ্ধে দুই মহিলাকে ফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের হয়। অভিযোগকারিণীদের দাবি, প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁদের বদলি-সহ নানা ভাবে হেনস্থা করা হয়েছিল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্রাত্য। তাঁর দাবি, অভিযোগকারিণীদের একজনকে তিনি চোখেই দেখেননি।

আরও পড়ুনঃ ‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

অন্যদিকে, ব্রাত্য বসুর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোেগ প্রসঙ্গে ব্রাত্য দাবি করেছিলেন, ইন্দ্রনীল গ্রেফতার হওয়ার পর পরিকল্পিত ভাবে তাঁর নাম জড়ানো হয়েছে। তাঁর বক্তব্য, ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই এই অভিযোগ আনা হয়েছে। এমনকি এক অভিযোগকারিণীর বিরুদ্ধেও পাল্টা কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫